1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
মা হচ্ছেন নায়িকা মাহি! - Nadibandar.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ১৭৭ বার পঠিত

ঢালিউডে জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। গত বছর তিনি বিয়ে করেছেন রাকিব সরকার নামে এক ব্যবসায়ীকে। এ বিষয়টি নিয়ে বেশ আলোচনা হয়েছে। তবে বিয়ের পরের সময়টা বেশ উপভোগ করছেন মাহি।

স্বামীকে নিয়ে সম্প্রতি ওমরাহ করে এসেছেন। ফিরেছেন কাজেও। সঙ্গে দেখা যায় স্বামীকে।

এবার তিনি আলোচনায় এলেন মা হওয়ার ইঙ্গিত দিয়ে। সম্প্রতি ফেসবুকে কিছু ছবি পোস্ট করেছেন মাহি। যেখানে দেখা গেছে তিনি একটি হাসপাতালে ভর্তি। পাশে আছেন যথারীতি স্বামী রাকিব। একটি ছবিতে দেখা গেল মাহি শয্যাশায়ী। পাশেই নামাজ পড়ছেন রাকিব।

তবে ২ জানুয়ারি পোস্ট করা এসব ছবির চেয়েও নেটিজেনদের নজরে বেশি এসেছে মাহির ক্যাপশন। যেখানে তিনি লিখেছেন, ‘এবং এখানে আমার নতুন বছরের ছবি, আলহামদুলিল্লাহ, রাকিব সরকার।’

ক্যাপশন দেখে অনেকেই ভাবছেন নায়িকা মা হতে চলেছেন। নতুন বছরে নতুন অতিথি আসতে চলেছে মাহি-রাকিবের সংসারে। এই বিষয়ে নিশ্চিত হতে ৩ জানুয়ারি মাহিয়া মাহি ও তার স্বামী রাকিব সরকারের সঙ্গে যোগাযোগ করলে তাদের সাড়া মেলেনি।

তারপর মাহির মা হওয়ার গুঞ্জনটি আরও বাড়লো নায়িকার ফেসবুকে নতুন এক স্ট্যাটাসে। সেখানে তিনি লিখেছেন, ‘এখনো আমি সেই স্পর্শটা অনুভব করতে পারছি। আমি দেখতে পাচ্ছি তুমি ঘুমিয়ে আছো।’

এই পোস্ট দিয়ে যেন মা হওয়ার আভাসটির পূর্ণাঙ্গতা দিলেন মাহি। তিনি যেন তার শরীরে বেড়ে উঠা নতুন কোনো প্রাণের স্পর্শের কথাই বললেন, যাকে তিনি ঘুমন্ত দেখতে পাচ্ছেন। এই বোধ ও অনুভব মাতৃত্বের, যা নারীর জীবনে স্বর্গলাভের আনন্দ বয়ে আনে।

তবে নায়িকা বা তার স্বামী এখনো বিষয়টি নিয়ে কিছু বলছেন না। তাই আনুষ্ঠানিক ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে।

এদিকে মাহিয়া মাহি ব্যস্ত আছেন ‘বুবুজান’ চলচ্চিত্রের শুটিং নিয়ে। হাতে আছে আরও বেশ কিছু কাজ। নতুন বছরে নিজেকে নতুনভাবে সাজিয়ে নিতে চান মাহি। যে পরিকল্পনায় তার ছায়াসঙ্গী প্রিয়তম রাকিব সরকার।

নদী বন্দর / পিকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com