1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
মেয়েকে নিয়ে বাসায় ফিরলেন তিশা - Nadibandar.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ২০৪ বার পঠিত

মা হওয়ার তিনদিন পর হাসপাতাল থেকে মেয়েকে নিয়ে বাসায় ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। শনিবার (৮ জানুয়ারি) মেয়েকে নিয়ে বাড়ি ফিরে ফেসবুকে ৯ সেকেন্ডের একটি সাদা কালো ভিডিও শেয়ার করেছেন তিশা। যেখানে দেখা যায়, গাড়িতে বসে আছেন তিশা, কোলে মেয়ে ইলহাম। কোলে থেকেও মায়ের হাত মুঠোয় ধরে আছে।

ভিডিওর ক্যাপশনে তিশা লিখেছেন, ছোট্ট ইলহাম তার মায়ের হাত শক্ত করে ধরে বাড়ি যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আমি, ফারুকী এবং ইলহাম আপনার সমস্ত আশীর্বাদ এবং ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ ও নিরাপদ রাখুন।

গত বুধবার (৫ জানুয়ারি) রাজধানীর একটি হাসপাতালে এক কন্যাসন্তানের জন্ম দেন নুসরাত ইমরোজ তিশা। তার স্বামী জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

নুসরাত ইমরোজ তিশা ও তার স্বামী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নামের সঙ্গে মিল রেখে সন্তানের নাম রেখেছেন তারা। তাদের কন্যার নাম ইলহাম নুসরাত ফারুকী।

২০১০ সালে ১৬ জুলাই ভালোবেসে বিয়ে করেন মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। তাদের ১১ বছরের সংসার জীবনে প্রথম সন্তান ইলহাম নুসরাত ফারুকী।

নদী বন্দর / বিএফ

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com