1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
বাংলার ভাবী মৌসুমী, শুটিংয়ে যোগ দিলেন ওমর সানিও - Nadibandar.com
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১
  • ১৯৬ বার পঠিত

করোনা মহামারির মধ্যে নাটকের শুটিংয়ের মাধ্যমে কাজে ফিরেছেন ঢাকাই ছবির ‘প্রিয়দর্শিনী’খ্যাত নায়িকা মৌসুমী। এবার ফিরলেন সিনেমায়ও। সঙ্গে ওমর সানী।

সিনেমার পাশাপাশি ব্যক্তি জীবনেও সফল এই জুটি শুরু করেছেন ‘বাংলার ভাবী’ নামে একটি সিনেমার শুটিং। গাজীপুরের হোতা পাড়ায় ছবির শুটিং চলছে। এখানে দুদিনের শুটিং করে প্রথম লটের কাজ শেষ হবে।

‘বাংলার ভাবী’ সিনেমাটি পরিচালনা করছেন নৃত্য পরিচালক সাইফুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করে ওমর সানি আজ ৯ জানুয়ারি বলেন, ‘অনেক দিন পর আমি ও মৌসুমী একসঙ্গে সিনেমায় কাজ করছি। ভালো লাগছে। বেশ মজার একটি চিত্রনাট্য। আমাদের পাশাপাশি এখানে একটি নতুন জুটিকেও দেখতে পাবেন দর্শক।’

শোনা যাচ্ছে মৌসুমী এ সিনেমাটি পরিচালনা করছেন। বিষয়টি সত্য নয় জানিয়ে তিনি আরও বলেন, ‘এটি গুজব। মৌসুমী কোনো ছবি পরিচালনা করছে না আপাতত। ছবিটি নির্মাণ করছে আমাদেরই প্রিয় নৃত্য পরিচালক সাইফুল। মৌসুমী এখানে ভাবির চরিত্রে অভিনয় করছে। আমি আছি তার বিপরীতে।’

শিগগিরই এ ছবির নির্মাণকাজ শেষ করে চলতি বছরেই এটি মুক্তি দেয়া হবে।

 

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com