1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
খান পরিবারে খুশির হাওয়া, চিন্তামুক্ত শাহরুখ-গৌরী - Nadibandar.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুন, ২০২২
  • ১৭৬ বার পঠিত

মাদককাণ্ডে ছেলে আরিয়ান খান গ্রেফতার হওয়ার পর এক প্রকার অন্তরালেই ছিলেন শাহরুখপত্নী গৌরী খান। তবে এবার স্বাভাবিক ছন্দে ফিরছে শাহরুখ পরিবার। ইনস্টাগ্রাম জুড়েও যেন এখন তারই রেশ।

সোমবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন গৌরী। পেশায় অন্দরসজ্জা শিল্পী শাহরুখপত্নীর নতুন কাজের নমুনা দেখা গিয়েছে সেখানে। শুধু তাই নয়। গৌরী ঘোষণা করেন, অন্দরসজ্জার উপর বিশেষ কিছু ক্লাসও নেবেন তিনি। অর্থাৎ বাড়িকে কীভাবে আরও সুন্দর করে তোলা যায়, তা শিখে নেওয়া যাবে খ্যাতনামা এই শিল্পীর থেকে।

কিন্তু জানেন কি, আরও অনেকের মতোই স্বয়ং কিং খানও গৌরীর ছাত্র হতে চেয়েছেন? বলিউডের কানাঘুষো নয়। প্রকাশ্যে এ কথা জানিয়েছেন শাহরুখ স্বয়ং।

কমেন্ট বক্সে শাহরুখ লিখেছেন, আমি এই ক্লাসে নিজের নাম লেখাতে পারি। নিজের স্টাডিটাকে সুন্দর করে সাজাতে পারব।

তবে এই প্রথম নয়। অতীতেও নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে স্ত্রীর জন্য স্তুতিবাক্য ব্যয় করেছেন শাহরুখ। বছর দেড়েক আগে আর্কিটেকচারাল ডাইজেস্টের একটি পুরস্কার জিতে নিয়েছিলেন গৌরী। তখন রসিকতা মোড়কে স্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছিলেন অভিনেতা। টুইটারে লিখেছিলেন, ‘যাক বাড়িতে কেউ তো অন্তত অ্যাওয়ার্ড পাচ্ছে!’

Gauri khan

ছবি: সংগৃহীত

গত অক্টোবরের পর থেকে নিজেকে খানিক আড়ালেই রেখেছিলেন শাহরুখ। চোখে পড়েনি তার যাবতীয় খুনসুটি, স্বভাবসিদ্ধ রসিকতা। তবে দু:সময় কেটেছে। নির্দোষ প্রমাণিত হয়েছে আরিয়ানা। স্বস্তি ফিরেছে খান পরিবারে। নেটমাধ্যমেও কি ছড়িয়ে পড়ছে তারই রেশ? তেমনটাই মনে করছেন শাহরুখের অনুরাগীরা। সূত্র: হিন্দুস্থান টাইস।

নদী বন্দর/এসএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com