1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
বিয়ের পর প্রথম পূজা, মিমের ‘অন্যরকম অনুভূতি’ - Nadibandar.com
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ১৪৭ বার পঠিত

এবারের শারদীয় দুর্গাপূজা অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মিমের জীবনে নতুন অভিজ্ঞতা হয়ে এসেছে। কেননা গতবারের কুমারী মিম এবার বিবাহিত হয়ে পূজা পালন করছেন।

নতুন জীবনে, নতুন অভিজ্ঞতা- এ বিষয়ে নিজের ফেসবুক হ্যান্ডেলে লিখেছেন, বর্ণনা করেছেন অনুভূতি। পোস্ট করেছেন শারদীয়ার সাজের বেশকিছু ছবি।

সপ্তমির দিন কাশফুলের সঙ্গে পোস্ট করা ছবিসহ বিদ্যা সিনহা মিম লিখেছেন, এবারের পুজো আমার জন্যে এক অন্যরকম অনুভূতি। শাখা, সিঁদুর, আলতা পরানো হাতে প্রথমবার বরণ করলাম দেবী দূর্গাকে! শরতের কাশফুল আর নিজের নতুন সাজ সবকিছুতেই কেমন যেন একটা স্নিগ্ধতা।

বিদ্যা সিনহা মিম আশা প্রকাশ করে লিখেছিলেন। আশা করি সবার পুজো এরকম সুন্দর কাটবে। আজ দশমী এদিন মিম সেজেছেন লাল শাড়িতে। এদিন তিনি ভক্তদের বিজয়ার শুভেচ্ছাও জানিয়েছেন অভিনেত্রী।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com