1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
তরুণীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ করলেন তৌসিফ - Nadibandar.com
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
  • ১৯৮ বার পঠিত

‘নাটকের অভিনেত্রী বানাবেন’ এমন প্রস্তাব দিয়ে বিভিন্ন সময় ৫ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে অভিনেতা তৌসিফের বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় অভিযোগ করেছেন শামসুন্নাহর কনা নামে এক তরুণী। শনিবার (১৬ জানুয়ারি) সকালে থানায় হাজির হয়ে তৌসিফের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। যার নম্বর ৭৫৫। তরুণীর অভিযোগ মিথ্যা উল্লেখ করে ধানমণ্ডি মডেল থানায় পাল্টা সাধারণ ডায়েরি করেছেন তৌসিফ।

১৭ জানুয়ারি (রোববার) মধ্যরাতে থানায় হাজির হয়ে জিডিটি করেছেন তিনি। যার নম্বর ৮৬৮। সাধারণ ডায়েরিতে তৌসিফ উল্লেখ করেন, শামসুন্নাহার কনা (৩৬) নামের গৃহিণী যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। অভিনেতার মান সম্মান ক্ষুণ্ণ করে, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই জিডি করা হয়েছে তার বিরুদ্ধে।

সাধারণ ডায়েরি প্রসঙ্গে তৌসিফ বলেন, আমি মানসিকভাবে হেনস্তার শিকার হয়েছি। আমার মানহানি হয়েছে। এ দায়ভার কে নিবে? আমার আইডি ভেরিফায়েড করা। কেউ যদি ভুল জায়গায় গিয়ে প্রতারণার শিকার হয় সেটার দায়ভার আমার না। আমি সাইবার ক্রাইমের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। ওই তরুণীর বিরুদ্ধে মানহানির মামলা করব।

শামসুন্নাহর কনা তার জিডিতে উল্লেখ করেন, ফেসবুকের মাধ্যমে তৌসিফের সঙ্গে ১৮ মাস আগে পরিচয় হয় তার। তারপর বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে ৫ লাখ টাকা নিয়েছেন তৌসিফ। টাকা নেওয়ার পর তৌসিফ তার সঙ্গে আর কোনো যোগাযোগ করেননি। তার ব্যবহৃত সব নম্বর বন্ধ করে দেন।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com