1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
সাইফ আলি খানের সিনেমা নিষিদ্ধের দাবি - Nadibandar.com
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
  • ৩৬০ বার পঠিত
‘তাণ্ডব’ শিরোনামের একটি সিনেমায় অভিনয় করেছেন সাইফ আলি খান। সম্প্রতি প্রকাশ হয়েছে সিনেমার ট্রেলারটি। প্রকাশের পর বেশ সাড়া ফেলেছে ৩ মিনিটের ট্রেলারটি। পাশাপাশি বিতর্কও জন্ম দিয়েছে এটি।

‘তাণ্ডব’ দলিতবিরোধী। হিন্দু দেব-দেবীদের অপমান করার অভিযোগ আনা হয়েছে এর বিরুদ্ধে। ধর্মীয় বিভাজনের চেষ্টা করছে সিনেমাটি এমন অভিযোগে এবার এটি নিষিদ্ধ করার দাবি জানালেন বিজেপি নেতা কপিল মিশ্র। এমনটাই জানা গেছে ভারতীয় গণমাধ্যম সূত্রে।

টুইট করে বিজেপি নেতা কপিল মিশ্র সিনেমাটি নিষিদ্ধের দাবি তুলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষে যাতে বিষয়টির ওপর নজর দেওয়া হয়, সে বিষয়ে দাবি জানান কপিল মিশ্র। বিজেপি নেতার ওই টুইটের পর থেকেই ‘ব্যান তাণ্ডব’ বলে ঝড় ওঠেছে টুইটারে। নেটিজেনদের একাংশ ফুঁসে উঠেছে এটির বিরুদ্ধে।

১৫ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল ‘তাণ্ডব’। সাইফ আলি খান, ডিম্পল কপাডিয়া, গওহর খানসহ আরও অনেকে অভিনয় করেছেন এতে। ‘তাণ্ডব’ পরিচালনা করেছেন আলি আব্বাস জাফর। ক্রাইম, থ্রিলার, অ্যাকশন, পলিটিক্যাল ড্রামা ধাচের গল্পে নির্মিত হয়েছে এটি। ৯টি পর্বে মুক্তি দেওয়া হয়েছে ‘তাণ্ডব’

নদী বন্দর / এমকে

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com