1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
খোলামেলা পোশাকে শুটিং, দুবাইয়ে আটক বিতর্কিত অভিনেত্রী উরফি - Nadibandar.com
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ১৫৯ বার পঠিত

ভারতের আলোচিত টিভি অভিনেত্রী উরফি জাভেদ। খোলামেলা পোশাক পরে নিয়মিত আলোচনায় থাকেন এই অভিনেত্রী। কখনো কখনো উদ্ভট কর্মকাণ্ড করে, কখনো বা উদ্ভট পোশাক পরে সমালোচনার জন্ম দেন তিনি। এবার দুবাইয়ে গিয়ে খোলামেলা পোশাকে শুট করার অভিযোগে তাকে আটক করেছে স্থানীয় পুলিশ।

একটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে বলেন— ‘তার নিজের তৈরি একটি পোশাক পরে ইনস্টাগ্রামের জন্য ভিডিওর শুটিং করছিলেন দুবাইয়ের পাবলিক প্লেসে। তার পোশাক নিয়ে আপত্তি নেই। কিন্তু এই পোশাকে পাবলিক প্লেসে শুটিং করাতে আপত্তি জানায় পুলিশ। আটকের পর উরফিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দেখা যাক কি হয়।’

কয়েক দিন আগে দুবাইয়ে গিয়েছেন উরফি। আপাতত তাকে ভারতে ফিরতে দিচ্ছে না পুলিশ। তা জানিয়ে সূত্রটি বলেন— ‘উরফিকে জিজ্ঞাসাবাদ করছে স্থানীয় প্রশাসন। উরফির ভারতে ফেরার টিকিটও বাতিল করেছেন তারা।’

‘বড়ে ভাইয়া কি দুলহানিয়া’ টিভি ধারাবাহিকে অবনি চরিত্রে অভিনয় করে বিশেষ খ্যাতি পেয়েছেন উরফি জাভেদ। পাশাপাশি ‘মেরি দুর্গা’, ‘বেপানাহ’ ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ‘পাঞ্চ বিট’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনে দেখা গেছে তাকে।

নদী বন্দর/এবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com