1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
২৫ বছরের সম্পর্ক ভাঙছেন লোপামুদ্রা! - Nadibandar.com
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
  • ২১১ বার পঠিত

পশ্চিমবঙ্গের বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী লোপামুদ্রা মিত্র। আধুনিকা বাংলা গানেও দখল আছে তার। গীতিকার হিসেবেও বেশ পরিচিত তিনি। পূর্ব পরিচিত সুরকার ও সংগীত পরিচালক জয় সরকারকে ২০০১ সালে বিয়ে করেছিলেন।

লোপামুদ্রার ফেসবুকে পোস্টের সূত্রে ধরে গুঞ্জন শুরু হয়েছে তাকে নিয়ে। ২৭ জানুয়ারি (বুধবার) নিজের ফেসবুকে লোপা লিখেছেন, ‘গানজীবন একটাই। নিজের আনন্দ হলো শেষ কথা। সুতোটা ছিঁড়ে দিলাম। নতুন ঘুড়ি ওড়াবো। লাটাইটা ২৫ বছরের পুরনো।’

গায়িকার এমন পোস্টে চোখ আটকে যায় নেটিজেনদের। অনেকের ধারণা, ২৫ বছরের সম্পর্ক ভাঙছেন তিনি। পা বাড়াচ্ছেন নতুন কোনো সর্ম্পকের দিকে। যদিও বিষয়টি পরিষ্কার করেননি লোপামুদ্রা।

ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে লোপা বলেন, সবাই যেমন ভাবছেন, বিষয়টা তেমন নয়। পুরোটাই গান সংক্রান্ত। এর সঙ্গে ব্যক্তিগত জীবনের কোনো সম্পর্ক নেই। গানজীবন নিয়েই পোস্ট।

১৯৯৬ সাল থেকে গানজীবন শুরু করেন লোপামুদ্রা। আধুনিক ও রবীন্দ্র সংগীতের অনেকগুলো অ্যালবাম প্রকাশ করেছেন তিনি। অনেকের ধারণা গান নিয়ে নতুন কোনো পরীক্ষা-নিরীক্ষা করতে যাচ্ছেন তিনি। গানজীবন নিয়ে নতুন কিছু শুরু করতে যাচ্ছেন লোপা। তাই নতুন ঘুড়ি উড়ানোর কথাই বলেছেন এ গায়িকা।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com