1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
সিনেমায় প্রথমবার নোভা, সঙ্গে সিয়াম - Nadibandar.com
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৫৩ বার পঠিত

ক্যারিয়ারটা শুরু করেছিলেন মডেলিং দিয়ে। এরপর তিনি দীর্ঘদিন নিয়মিতই কাজ করেছেন টিভিসি ও নাটক-টেলিছবিতে। বিভিন্ন টিভি অনুষ্ঠানে উপস্থাপনাও করেছেন। একটি বিজ্ঞাপনী সংস্থার কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতাও আছে তার। তবে নতুন এক অভিজ্ঞতার অপেক্ষায় রয়েছেন অভিনেত্রী নোভা।

প্রথমবারের মতো কাজ করছেন চলচ্চিত্রে। নাম ‘মৃধা ভার্সেস মৃধা’। ছবিটি পরিচালনা করছেন রনি ভৌমিক।

এ সিনেমায় নোভার সঙ্গে দেখা যাবে নতুন প্রজন্মের আলোচিত চিত্রনায়ক সিয়াম আহমেদকে। আরও থাকছেন তারিক আনাম খান, নিমা রহমান, সানজিদা প্রীতি প্রমুখ।

এ সিনেমায় অভিনয়ের বিষয়টি নিশ্চিত করে নোভা বলেন, ‘চমৎকার গল্পের একটি চ্যালেঞ্জিং চরিত্র দিয়ে সিনেমার যাত্রাটা করতে পারছি। এটাই আনন্দের। আশা করছি খুব ভালো অভিজ্ঞতা হবে।’

নির্মাতা রনি ভৌমিক তার ছবি প্রসঙ্গে জানান, ছবিতে সামাজিক প্রেক্ষাপটের একটি গল্প দেখানো হবে। যেখানে উঠে আসবে পরিবারের সম্প্রীতির সৌন্দর্য, সম্পর্কের অবক্ষয়সহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়।

ছবিটির নির্মাণকাজ বেশ ঘটা করেই শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর মুক্তি পাবে ‘মৃধা ভার্সেস মৃধা’।

প্রসঙ্গত, আরটিভিতে নির্মাণ হচ্ছে ‘গোলমাল’ নামের একটি দীর্ঘ ধারাবাহিক নাটক। এ নাটকে দেখা মিলবে নোভার।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com