1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
কারিনা সরে যাওয়ায় ক্যারিয়ার ঘুরেছিল দীপিকার! - Nadibandar.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ২২৩ বার পঠিত

কারিনা কাপুরের জন্যই ভাগ্য বদল হয়েছিল দীপিকা পাড়ুকোনের। ঘুরে গিয়েছিল তার ক্যারিয়ার। সঞ্জয় লীলা বানসালীর ‘রামলীলা’ সিনেমায় লীলা চরিত্রে অভিনয় করার কথা ছিল কারিনার। কিন্তু শেষ মুহূর্তে সিনেমাটি থেকে সরে আসেন তিনি।

বাধ্য হয়ে বিকল্প পথে হাঁটেন সঞ্জয় লীলা বানসালী। ছুটে যান দীপিকার কাছে। সবকিছু শুনে দীপিকাও রাজি হয়ে যান সিনেমাটি করতে। আর মুক্তির পর বক্স অফিসে ব্যাপক সফলতা পেয়েছিল ‘রামলীলা’। ৪৮ কোটি রুপি ব্যয়ে নির্মিত সিনেমাটি সবমিলিয়ে আয় করেছে মোট ২২০ কোটি ভারতীয় রুপি।

কারিনা তখন ‘গোরি তেরে প্যায়ার ম্যায়’ সিনেমাটির চিত্রায়ণ নিয়ে ব্যস্ত ছিলেন। ফলে ছাড়তে হয়েছিল ‘রামলীলা’ সিনেমাটি। মুক্তির পর মুখ থুবড়ে পড়েছিল কারিনার ‘গোরি তেরে প্যায়ার ম্যায়’। এমন সিদ্ধান্তের জন্য নিজেকে ‘পাগল’ বলেও আখ্যা দিয়েছিলেন কারিনা কাপুর। 

শেষ মুহূর্তে সিনেমা থেকে প্রায়ই সরে আসতেন কারিনা। মুডের ওপর নির্ভর করে নাকি তিনি অভিনয় করেন। ‘কাল হো না হো’ সিনেমাতে ‘নয়না’ চরিত্রে অভিনয়ের কথা ছিল কারিনার। কিন্তু করণ জোহরের সঙ্গে বন্ধুত্ব ছেদ হওয়ায় সিনেমাটি থেকে সরে আসেন তিনি। পরে ওই চরিত্রে অভিনয় করেন প্রীতি জিনতা।

সূত্র: আনন্দবাজার

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com