1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
নতুন সিনেমায় শাকিব-বুবলী, পরিচালক তপু খান - Nadibandar.com
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ২০৫ বার পঠিত

আড়াল ভেঙে বেশ সরব হয়েই ফিরেছেন চিত্রনায়িকা বুবলী। পরপর দুটি সিনেমার নায়িকা হয়ে তার প্রত্যাবর্তন আলোচনার জন্ম দিয়েছে। আগেই জানা গেছে তিনি শাপলা মিডিয়ার ‘চোখ’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। সেখানে তার নায়ক নিরব ও রোশান।

এবার আরও একটি সিনেমায় বুবলীর যুক্ত হওয়ার খবর এলো। এ ছবিতে তিনি জুটি বাঁধবেন শাকিব খানের সঙ্গে।

ছবিটি নির্মাণ করবেন জনপ্রিয় নাট্যনির্মাতা পরিচালক তপু খান। ছবির নাম ‘লিডার আমিই বাংলাদেশ’। এ ছবি দিয়েই সিনেমা নির্মাণে পা রাখছেন তপু।

তিনি জানান, ছবিটি প্রযোজনা করবে বেঙ্গল মাল্টিমিডিয়া। আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তেঁজগাওয়ের আরটিভি স্টুডিওতে ছবিটির আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর সম্পন্ন হবে। সেখানে শাকিব খান, বুবলীর সঙ্গে পরিচালক ও বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক সৈয়দ আশিক রহমান উপস্থিত থাকবেন।

এদিকে জানা গেছে, আগামী ২০ মার্চ থেকে ছবিটির শুটিং শুরু হবে।

প্রসঙ্গত, সর্বশেষ শাকিব-বুবলী জুটির ‘বীর’ সিনেমা মুক্তি পেয়েছে। কাজী হায়াৎ পরিচালিত সিনেমাটি বেশ আলোচিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com