1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
নতুন পোস্টারে দেখা দিলেন সালমান খান - Nadibandar.com
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ২২৮ বার পঠিত

অবশেষে অপেক্ষার অবসান ঘটলো। দেখা পাওয়া গেল ‘রাধে’ সিনেমায় সালমান খানের। প্রায় দুই বছর পর ফের চেনা ছন্দে ফিরছেন বলিউডের ‘ভাইজান’।

শনিবার (১৩ মার্চ) মুক্তি পেয়েছে সালমানের নতুন ছবি ‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’র পোস্টার। স্বয়ং ‘রাধে’ তার ইনস্টাগ্রামের দেয়ালে শেয়ার করেছেন পোস্টারটি। প্রথম ঝলকে সেটি ২০০৯ সালের ‘ওয়ান্টেড’ ছবির ফ্ল্যাশব্যাক বলে মনে হতে পারে।

সালমানের সেই সুঠাম চেহারা, হাতে পিস্তল এবং মুখজুড়ে গাম্ভীর্য। ঘটনাচক্রে ‘রাধে’ও ‘ওয়ান্টেড’র মতোই অ্যাকশন ঘরানার ছবি। এবারও পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রভুদেবা। পোস্টারটি বেশ মন কেড়েছে নেটিজেনদের।

‘রাধে’র মুক্তি নিয়ে শুরু থেকেই চলছে দীর্ঘ টানাপোড়েন। ওটিটিতে নয়, প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির আবেদন জানিয়ে সালমানকে চিঠি লিখেছিলেন চিত্র প্রদর্শকরা। কারণ তাদের দৃঢ় বিশ্বাস, সালমানের ছবির হাত ধরেই লকডাউনের লোকসানের পর ফের বক্স অফিসের হাল ফিরবে।

নিরাশ করেননি সালমান। আগামী ১৩ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘রাধে : ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com