1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
শুটিংয়ের জন্য আশাকে খুঁজলেন নির্মাতা! - Nadibandar.com
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
  • ১৮৮ বার পঠিত

সড়ক দুর্ঘটনায় অভিনেত্রী আশা মারা গেছেন ৪ জানুয়ারি। তার মৃত্যুর সাতদিন পর শুটিংয়ের জন্য তার খোঁজ করছেন এক নির্মাতা। শিডিউল অনুযায়ী চট্টগ্রামে পাঁচদিন শুটিং করার কথা ছিল আশার। তাকে না পেয়ে তার মায়ের নাম্বারে ফোন করেন ওই নির্মাতা।

এমন তথ্যই প্রকাশ করেছে দেশের প্রথম সারির একটি সংবাদমাধ্যম। বেশ কিছুদিন ধরেই আশাকে ফোনে পাচ্ছিলেন না নির্মাতা শাহিন রহমান। নম্বর সংগ্রহ করে ফোন করেন আশার মাকে। আশাকে চাইলে কিছু সময়ের জন্য বাকরুদ্ধ হয়ে পড়েন আশার মা পারভিন আক্তার। পরে আশার মৃত্যুর খবর শুনে দুঃখ প্রকাশ করেন নির্মাতা।

মেয়েটা বেঁচে থাকলে শুটিং করতে পারত উল্লেখ করে আশার মা ১৩ জানুয়ারি (বুধবার) বলেন, আমার মেয়ে মারা গেছে সেটা পরিচালক জানতেন না। আশা মারা গেছেন কিন্তু এটা যে বিটিভির আশা সেটা তিনি বুঝতে পারেননি। তিনদিন আগে উনি ফোন করেছিলেন। আমি অবাক হয়ে গেছি তার কথা শুনে।

কান্নাজড়িত কণ্ঠে আশার মা আরও বলেন, আমি আমার মেয়ের খুনির বিচার চাই।

নির্মাতা শাহিন রহমান জানান, ১৫ থেকে ২০ জানুয়ারি চট্টগ্রাম ও কক্সবাজারে চিত্রায়ণে অংশ নেওয়ার কথা ছিল আশার। কল টাইম, চিত্রনাট্য ও শুটিং ড্রেস নিয়ে কথা বলার জন্যই আশার নম্বরে ফোন করেছিলেন তিনি।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com