1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
করোনা আক্রান্ত ঋতুপর্ণা - Nadibandar.com
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ২২১ বার পঠিত

কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতীয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। বর্তমানে সিঙ্গাপুরে থাকা এই অভিনেত্রী করোনা আক্রান্ত হওয়ার খবর সোমবার (১৫ মার্চ) রাতে নিজেই তার ইনস্টাগ্রাম প্রোফাইলে জানিয়েছেন।

তবে তার করোনা পজিটিভ শনাক্ত হলেও তিনি সুস্থ রয়েছেন বলে ওই পোস্টে জানিয়েছেন।

ইনস্টাগ্রামে দেয়া ওই পোস্টে ঋতুপর্ণা আরও জানিয়েছেন, তার শরীরে করোনার কোনো লক্ষণ ছিল না। তবুও তিনি একটি কোয়ারেন্টাইন সেন্টারে আইসোলেশনে রয়েছেন এবং প্রয়োজনীয় সাবধানতা ও নিয়মকানুন মেনে চলছেন।

jagonews24

ভারতে আবারও করোনার দাপট বাড়ছে। দেশটিতে প্রায় প্রতিদিনই কোনো না কোনো শিল্পীর শরীরে করোনার শনাক্ত হচ্ছে। সম্প্রতি বলিউড তারকা রণবীর কাপূরও করোনায় আক্রান্ত হয়েছেন। এ ছাড়াও অভিনেত্রী তারা সুতারিয়া, পরিচালক সঞ্জয় লীলা ভান্সালী একই রোগের শিকার হয়েছেন।

চলতি মাসেই উত্তম কুমারের বায়োপিক ‘অচেনা উত্তম’-এর শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল। ছবিতে ‘মহানায়িকা’ সুচিত্রা সেনের ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। আপাতত সব কাজ স্থগিত থাকবে বলেই ধারণা করা হচ্ছে।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com