1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
শুটিংয়ে গিয়ে নিখোঁজ অভিনেতা শামীম, আতঙ্কে পরিবার - Nadibandar.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ২২৭ বার পঠিত

ছোট পর্দার অভিনেতা শামীম আহমেদ। গত শুক্রবার থেকে তাকে পাওয়া যাচ্ছে না৷ শুটিংয়ের জন্য গাজীপুর গিয়ে আর বাড়ি ফিরেননি তিনি৷ তার সন্ধান না পেয়ে আতঙ্কে আছে তার পরিবার।

শামীম আহমেদের স্ত্রী আশামনি জানান, তিনি থানাতেও খোঁজ নিয়েছেন। সেখানেও স্বামীর সন্ধান পাননি তিনি।

আশামনি বলেন, ‘গত ১৪ মার্চ ভোরে শুটিংয়ের জন্য গাজীপুরের উলুখোলায় যান শামীম আহমেদ। ১৪ ও ১৫ মার্চ সেখানে শুটিং করেছেন বলে আমাদের জানিয়েছেন। ১৬ মার্চ সকালে সেখান থেকে সিলেটে গিয়েছেন বলে জানান। এরপর ১৯ মার্চ রাতে আমাকে অন্য আরেকটি নাম্বার থেকে কল দিয়ে জানান, তার ফোন কারা যেন ছিনিয়ে নিয়েছে।

সিলেটে কোথায় যেন শুটিং করতে যাওয়ার পর বাধার মুখে ওখানকার মানুষ তার ফোন নিয়ে গেছে। তিনি বাসে করে ঢাকায় আসছেন, বাসে তার পাশের সিটে থাকা যাত্রীর ফোন থেকে কল দিয়েছেন আমাকে।

এরপর থেকে আর আমরা তার সঙ্গে যোগাযোগ করতে পারছি না।’

‘ওই যাত্রীকে কল দেওয়া হলে তিনি জানান, বাস থেকে টঙ্গীতে তিনি নেমে গিয়েছেন আর কিছু জানেন না’- যোগ করেন আশামনি।

তিনি আরও জানান, আত্মীয়-স্বজন এবং বন্ধুসহ সবার বাসায় খোঁজ করা হয়েছে। কোথাও যাননি শামীম। কাদের সঙ্গে শুটিং করেছিলেন সেই তথ্যও জানা নেই তাদের।

স্বামীকে নিয়ে ভিষণ দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন আশামনি। তিনি নাটক সংশ্লিষ্ট সংগঠনগুলোর দৃষ্টি আকর্ষণ করেছেন।

১৯৯৯ সালে ‘বন্ধন’ ধারাবাহিক দিয়ে অভিনয়ে নাম লেখান শামীম আহমেদ। এরপর থেকে তিনি কমেডি অভিনেতা হিসেবে জনপ্রিয়তা নিয়ে কাজ করে যাচ্ছেন।

স্ত্রী সন্তান নিয়ে শামীম আহমেদ ঢাকার মালিবাগে থাকেন। তার একটি ছেলে ও দুইটি মেয়ে রয়েছে।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com