1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
শাহরুখ খানের দুর্দিন কাটাতে পারবেন দুই গায়ক? - Nadibandar.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ১৯৫ বার পঠিত

‘লাকি চার্ম’ শব্দটি বলিউডের অন্যতম বহুল প্রচলিত একটি শব্দ। সিনেমায় অনেক সময় দেখা যায় কোনো জুটি কিংবা কোনো নায়ক-নায়িকার অন্তর্ভুক্তিকে সিনেমার জন্য আশিবার্দ হয়ে আসে। উদাহারণ হিসেবে বলা যায়, সম্প্রতি জন আব্রাহামের সিনেমায় নোরা ফাতেহির আগমণ।

এই দুই তারকার কম্বিনেশন বলিউডের সফল হয়েছে। তাদের একসঙ্গে বেশ ইতিবাচকভাবেই গ্রহণ করেছেন দর্শক। এটাই লাকি চার্ম।

তবে এমন ‘লাকি চার্ম’ বলিউড বাদশাহ শাহরুখের ক্ষেত্রে কে হবেন?

সম্প্রতি তার ব্যবসা সফল সকল সিনেমাতেই দেখা মিলেছে জনপ্রিয় সংগীত পরিচালক, সুরকার, প্রযোজক ও গায়ক বিশাল দাদলানি ও শেখর রাভজিয়ানীর। বলা হচ্ছে তারাই নাকি শাহরুখের লাকি চার্ম।

জুটি হিসেবে এই দুই সংগীত শিল্পী কাজ শুরু করেন ১৯৯৯ সাল থেকে। এরপর থেকেই ভারতীয় সিনেমাকে বেশ কয়েকটি চার্টবাস্টার এবং ক্লাসিক গানও উপহার দিয়েছেন তারা। বিশেষত শাহরুখের দার্ড-ই-ডিস্কো থেকে চামাক চালো সহ বেশ কয়েকটি হিড়িক পড়ে যাওয়া চার্ট বাস্টারের পেছনে রয়েছে এই দুই শিল্পীর ভূমিকা।

মজার বিষয় হলো, এখন অব্দি শাহরুখের প্রায় বক্স অফিস কাঁপানো সব সিনেমাতেই কাজ করেছেন এই বিশাল-শেখর জুটি। চলতি দশকের শাহরুখের দুইশো কোটির ক্লাবে পা দেওয়া দুই সিনেমা ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমাতেও কাজ করেছেন তারা।

তবে যে ছবিগুলো নিয়ে শাহরুখ সমালোচিত হয়েছেন সর্বশেষ সেগুলোতে ছিলেন না বিশাল ও শেখর।

তাই বলিউডেও গুঞ্জন রয়েছে এবার ক্যারিয়ারের দুর্দিন কাটাতে ‘পাঠান’ সিনেমায় শাহরুখ তার ‘লাকি চার্ম’ জুটিকে বেছে নিতে যাচ্ছেন। এ ছবিতে শোনা যাবে এই দুজনের গান।

প্রসঙ্গত, বর্তমানে ‘পাঠান’ সিনেমার শুটিং নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন শাহরুখ। দিন কয়েক আগেই সিনেমাটিতে নিজের পর্বের শুটিং শেষ করেছেন বলিউডের ভাইজান খ্যাত সালমান খান।

সিনেমাতে শাহরুখ সহ আরও অভিনয় করেছেন দীপিকা পাডুকোন এবং জন আব্রাহাম।

নদী বন্দর / এমকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com