1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
সৃজিতের সিনেমার নায়ক এবার উত্তম কুমার! - Nadibandar.com
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ২০২ বার পঠিত

নতুন সিনেমা তৈরি করছেন ভারতের জাতীয় পুরস্কার জয়ী কলকাতার পরিচালক সৃজিত মুখার্জি। সিনেমার নাম ‘অতি উত্তম’। এর নায়ক নাকি উত্তম কুমার! অন্য কোনো অভিনেতাকে দেখা যাবে না তার ভূমিকায়। স্বয়ং মহানায়কই অভিনয় করবেন নিজের চরিত্রে।

বেশ বিস্মিত হবার মতোই খবর বটে!

জানা গেছে, এই ছবির গল্প বোনা হয়েছে মহানায়ক এবং তার এক একনিষ্ঠ ভক্তকে কেন্দ্র করে। সেই ভক্ত ব্যক্তিগত জীবনে প্রেমজনিত সমস্যায় পড়লে প্রিয় নায়কের দ্বারস্থ হয়। হবে নাই বা কেন! কারণ উত্তমই তো বাঙালির ‘কিং অব রোম্যান্স’। ভক্তকে উদ্ধার করতে সেই সময় প্রকট হন স্বয়ং মহানায়ক।

আনন্দবাজার ডিজিটালকে পরিচালক জানিয়েছেন, উত্তম কুমারের ৫৪টি ছবির ফুটেজ নিয়ে ভিএফএক্সের মাধ্যমে আরও একবার পর্দায় জীবন্ত করে তোলা হবে তাকে। মহানায়কের হাঁটাচলা, কথা বলা, নানা ধরনের অভিব্যক্তি এভাবেই ফের ফুটিয়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে।

এই ছবিতে দর্শকের সঙ্গে বেশ কিছু নতুন মুখের পরিচয় করাবেন সৃজিত। অনিন্দ্য সেনগুপ্ত, রোশনি ভট্টাচার্য এবং জিনা তরফদার রয়েছেন সেই তালিকায়। উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়কেও দেখা যাবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায়।

এছাড়াও থাকবেন লাবণী সরকার এবং শুভাশিস মুখোপাধ্যায়।

টানা ৩ বছর ধরে ছবির চিত্রনাট্য লিখেছেন সৃজিত। তার সঙ্গেই চলেছে উত্তম কুমারের ছবি নিয়ে নানা গবেষণা।

ক্যারিয়ারের প্রথম ছবি ‘অটোগ্রাফ’র ১০ বছর পূর্তিতে এই ছবি মহানায়কের প্রতি তার শ্রদ্ধার্ঘ্য বলে জানালেন সৃজিত।

নদী বন্দর / জিকে

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com