1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
সালমানকে নিয়ে পুরনো প্রেমিকার নতুন সমালোচনা - Nadibandar.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ১৯৬ বার পঠিত

নব্বই দশকে সালমান-সোমি আলির প্রেম-গুঞ্জন সবার জানা। ১৯৮৯ সালে ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমায় ভাগ্যশ্রীর বিপরীতে সালমানকে দেখেই প্রেমে পড়েন এই পাকিস্তানি অভিনেত্রী। সালমানের প্রেমে হাবুডুবু খাওয়া সোমি সেই সময় বাবা-মায়ের সঙ্গে কথা বলে বিয়ের জন্য ভারতেও চলে যান।

কিন্তু ফলাফল শূন্য। এসব নিয়ে জুমটিভির সঙ্গে সাম্প্রতিক এক ইন্টারভিউতে কথা বলেন সোমি।

সালমানের সঙ্গে সম্পর্ক ভাঙন নিয়ে সোমি বলেন, ‘সালমানের সঙ্গে অনেক কারণেই আমার সম্পর্ক আর এগিয়ে যায়নি। তা ভালোভাবে শেষ হওয়ার ক্ষেত্রে আমি কৃতিত্ব জানাই সালমানের মা-বাবাকে। আমার এটা বলতে দ্বিধা নেই সালমানের কাছ থেকে শিক্ষণীয় কিছুই পাইনি।’

তার বাবা-মা কখনো আমাকে কোনো ব্যাপারে আলাদা করেনি। তাদের কথা আমি সারাজীবন মনে রাখবো। তবে সালমানকে নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না। শুধু ঘৃণা আসে।

নিজের ক্যারিয়ার নিয়ে বলতে গিয়ে সোমি বলেন, ‘একটা সময় ক্যারিয়ারের প্রতি আগ্রহ হারিয়ে ফেলি। তাই অভিনয় থেকে অবসর নিলাম।’

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com