1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
দিব্যা ভারতীর মৃত্যুরহস্য ২৮ বছরেও অজানা - Nadibandar.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ২২৫ বার পঠিত

মুম্বাইয়ের ৫ তলা ভবন থেকে পড়ে ১৯৯৩ সালের ৫ এপ্রিল মারা যান অভিনেত্রী দিব্যা ভারতী। মাত্র ১৯ বছর বয়সে না ফেরার দেশে চলে যান তিনি। প্রতিভাবান এ অভিনেত্রীর অকাল মৃত্যু মেনে নিতে পারেননি অনেকেই। দিব্যার মৃত্যুর ২৮ বছর পার হলেও এখনো অজানা তার মৃত্যুরহস্য।

বলিউডের অনেকের ধারণা দিব্যা খুন হন, আবার কেউ বলেন তিনি আত্মহত্যা করেছেন। ভক্তদের দাবি, স্বামী সাজিদ নাদিয়াদওয়ালা খুন করেছেন দিব্যাকে। যদিও এটি প্রমান হয়নি। ময়নাতদন্ত শেষে অভিনেত্রীর ডেথ সার্টিফিকেটে লেখা হয়েছিল ‘অস্বাভাবিক মৃত্যু’।

হাসপাতাল কর্তৃপক্ষ রিপোর্টে উল্লেখ করে, উপর থেকে পড়ার কারণে মৃত্যু হয়েছে দিব্যার। তার মাথার খুলি ভাঙা, বাম পাশের পায়ের হাড় ভাঙা এবং পাঁজরের হাড়ও ভাঙা ছিল। রাত ১টা ৩০ মিনিট থেকে ভোর ৪টার মধ্যে মৃত্যু হয়েছিল তার।

দিব্যা ভারতীর মৃত্যুতে প্রায় ২ কোটি রুপির ক্ষতি হয়েছিল বলিউডে। হঠাৎ চলে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছিল ৫টি সিনেমা। মৃত্যুর ২৮ বছর পার হলেও আজও ভক্তদের হৃদয়ে আছেন দিব্যা ভারতী। তার মৃত্যুর রহস্যে জানতে চান অনেক ভক্ত।

সূত্র: জি নিউজ

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com