1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. br3mbo@gmail.com : br3mbo :
  3. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  4. wpenginebot@wpengine.com : wpenginebot :
  5. wphiddenbot@gmail.com : Cache Worker :
চুল রঙ করার প্রচারণায় নেমেছেন শাহরুখ - Nadibandar.com
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ২০৮ বার পঠিত

দীর্ঘ তিন বছর পর ‘পাঠান’ দিয়ে আবারো বড় পর্দায় ফিরছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সিনেমার কর্মব্যস্ত শিডিউলের মাঝেই আবার বিজ্ঞাপনচিত্রে কাজ করছেন বলিউডের সব থেকে বড় এই তারকা।

দিন কয়েক আগেই ‘স্ট্র্যাক্স শ্যাম্পু হেয়ার কালার’ ব্র্যান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন কিং খান। ৫ এপ্রিল থেকে এর বিজ্ঞাপনের ক্যাম্পেইনে অংশ নিতেও দেখা গেছে তাকে।

নতুন এ বিজ্ঞাপন নিয়ে ভারতীয় গণমাধ্যমে আলাপকালে শাহরুখ বলেন, ‘চুল সবসময়য় মানুষকে বাড়তি প্রেরণা জোগায়। আমি নিজেও হেয়ার কালার হিসেবে স্ট্র্যাক্স ব্যবহার করেছি। আমার কাছে সব মিলিয়ে দারুণ লেগেছে। আমি এই ব্র্যান্ডের সঙ্গে কাজ করতে পেরে দারুণ খুশি। তাদের এই সৃজনশীল কাজের প্রতি আমার সবসময় সহায়তা থাকবে।’

শাহরুখের নতুন বিজ্ঞাপন চিত্রটি পরিচালনা করেছিলেন ‘ডিয়ার জিন্দেগি’ সিনেমার পরিচালক গৌরী শিন্ডে। এখানে শাহরুখের সঙ্গে মডেল হিসেবে কাজ করছেন অভিনেত্রী সাক্ষী গুপ্ত।

প্রসঙ্গত, বিজ্ঞাপনের কাজ শেষে আবারো ‘পাঠান’ সিনেমার শুটিং কাজে যোগ দেবেন শাহরুখ। চলতি বছর রাজ কুমার হিরানি এবং এটলির দুটি সিনেমায় কাজ করার কথা রয়েছে তার।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com