1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
প্রথমবার একসঙ্গে সাইমন-মাহি, ফেরদৌস-ফারিয়া, সঙ্গে কনাও - Nadibandar.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ২২৮ বার পঠিত

দীর্ঘদিন ধরেই তারা চলচ্চিত্রে কাজ করছেন। আলাদা করে সবাই উপহার দিয়েছেন জনপ্রিয় সিনেমা। নায়ক সাইমন ও মাহিকে জুটি হিসেবে পেয়েছেন দর্শক৷ ফেরদৌসের সঙ্গেও মাহিকে দেখা গেছে কৃষ্ণপক্ষ সিনেমাতে৷ তবে এই তিন তারকার সঙ্গে কাজ করা হয়নি নুসরাত ফারিয়ার৷

এবার চার তারকা হাজির হচ্ছেন একফ্রেমে৷ তাদের সঙ্গে থাকবেন জনপ্রিয় গায়িকা দিলশাদ নাহার কনাও।

আসছে ঈদ-উল-ফিতরের মাছরাঙা টেলিভিশনের একটি সেলিব্রিটি অনুষ্ঠানে দেখা যাবে তাদের একসঙ্গে।

জানা গেছে, বুধবার (৭ এপ্রিল) অনুষ্ঠানটির শুটিং সম্পন্ন হয়েছে। আর শুটিংয়ের ফাঁকে সাইমন-মাহিয়া মাহির মুঠোফোনের দুটি আলাদা আলাদা সেলফিতে এক ফ্রেমে বন্দী হয়েছেন ফেরদৌস, নুসরাত ফারিয়া ও কনা।সেই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক শেয়ার করেছেন নায়িকা নুসরাত ফারিয়া, সাইমনরা৷ এতে তাদের ভক্তরা বেশ উত্তেজনা প্রকাশ করেছেন।

জানা গেছে, চার তারকার কাজ এবং ব্যক্তিজীবনের গল্প তুলে ধরা হবে এই অনুষ্ঠানের মাধ্যমে।

আসছে রোজা ঈদে অনুষ্ঠানটি দেখতে পারবেন দর্শকেরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com