1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন জেমস - Nadibandar.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ১৮২ বার পঠিত

করোনাভাইরাস প্রতিরোধক ভ্যাকসিন নিলেন দেশের শীর্ষ রকার জেমস। দেশে স্বতন্ত্র তারকা শিল্পীদের মধ্যে তিনিই সম্ভবত প্রথম দ্বিতীয় ডোজ নিয়েছেন।

একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই শিল্পীর মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, জেমস নিজেই উদ্যোগী হয়ে গত ১০ ফেব্রুয়ারি করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন। দুই মাস পর আজ ১১ এপ্রিল দ্বিতীয় ডোজ নিয়েছেন।

আজ দুপুর আড়াইটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে গিয়ে টিকা নেন জেমস।

এদিকে দেশে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। শোবিজেও আক্রান্ত হয়েছেন অনেক৷ তাদের মধ্যে সংগীত পরিচালক ফরিদ আহমেদ, অভিনেতা এসএম মহসীনের অবস্থা গুরুতর।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com