1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
করোনায় আক্রান্ত নায়ক জিৎ - Nadibandar.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ২০৪ বার পঠিত

ওপার বাংলার জনপ্রিয় চিত্রনায়ক জিৎ করোনায় আক্রান্ত। মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতা নিজেই এই তথ্য জানিয়েছেন।

সেখানে এক বিবৃতিতে জিৎ লেখেন, ‘সবাইকে জানাচ্ছি যে আমি করোনা পজিটিভ। বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসকদের পরামর্শ নিচ্ছি৷ গত কয়েকদিনে যারা আমার সংস্পর্শে এসেছেন, তাদের করোনা পরীক্ষা করে নেয়ার অনুরোধ জানাচ্ছি। সাবধানে থাকবেন। দ্রুতই দেখা হবে।’

এ অভিনেতার পোস্টের নিচে তার ভক্তরা দুশ্চিন্তা প্রকাশ করছেন৷ অনেকে নায়ককে নানা রকম পরামর্শ দিচ্ছেন। সবাই প্রার্থনা করছেন জিতের সুস্থতার জন্য।

এ মুহূর্তে জিত অভিনীত ‘বাজি’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে৷ এখানে জিতের নায়িকা মিমি চক্রবর্তী।

প্রসঙ্গত, মঙ্গলবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত একদিনে দুই লাখ ৫৯ হাজার ১৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। টানা ছয়দিন দুই লাখের বেশি করোনা শনাক্ত হলো। একদিনে মৃত্যু হয়েছে এক হাজার ৭৬১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছ এক লাখ ৮০ হাজার ৫৩০ জনের।

নদী বন্দর / এমকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com