1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
ক্যাটরিনার ছবি আঁকতে গিয়ে বিদ্যা বালানকে এঁকেছিলেন সালমান - Nadibandar.com
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ১৮২ বার পঠিত

সালমান খানের আঁকার কথা সর্বজনবিদিত। তবে একবার ক্যাটরিনা কাইফের ছবি আঁকতে গিয়ে নাকি তিনি এঁকে ফেলেছিলেন বিদ্যা বালানের ছবি। ‘বিগ বস’-এর মঞ্চে পাশাপাশি বসে সালমান বিদ্যাকে জানিয়েছিলেন এ কথা।

বছর কয়েক আগে ছোটপর্দার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’ এর মঞ্চে সঞ্চালক সালমান অনুষ্ঠানে উপস্থিত অতিথি বিদ্যা বালানকে জানিয়েছিলেন এ কথা। 

গল্প আড্ডার ফাঁকে পাশে বসা বিদ্যা বালানকে ‘ভাইজান’ বলেন, একবার তিনি অভিনেত্রী ক্যাটরিনা কাইফের পোট্রেট এঁকে তাকে উপহার দিতে যান। 

হাতে পাওয়ার পর একমনে কিছুক্ষণ সেই ছবির দিতে তাকিয়ে সালমানকে ক্যাটরিনা প্রশ্ন করেন, এটি কার ছবি এঁকেছেন সালমান। হতভম্ব ‘শিল্পী’ জবাব দেন যে এ ছবি ক্যাটরিনারই। 

জবাব শোনার পর মাথা নাড়িয়ে ‘ক্যাট’ এর উক্তি ছিল,’ উঁহু,বিদ্যা বালানের মতো লাগছে তো!’ 

সালমানের মুখে এই ঘটনা শোনার পর হাসিতে ফেটে পড়েন বিদ্যা। 

জিজ্ঞেস করেন এই ঘটনা সত্যি কি না? 

উত্তরে ‘বিগ বস’ এর সঞ্চালক বলেন, ‘ভীষণভাবে সত্যি’। 

সঙ্গে আরও জানান, প্রখ্যাত ফটোগ্রাফার জে পি সিংঘল একসময় ক্যাটরিনার একটি ছবি তুলেছিলেন। সেই ছবি দেখেই সালমান পোট্রেটটি আঁকেন। হাসি না থামিয়ে এরপর সালমানের উদ্দেশে বিদ্যার জিজ্ঞাসা ছিল, ‘আমার ছবি এঁকেছিলেন মানে সেটা ‘ডার্টি পিকচার’ ছিল না তো?’ 

অভিনেত্রীর এহেন প্রশ্নে লাজুক হাসি ছাড়া কিছুই দিতে পারেননি সালমান।

সম্প্রতি নেটমাধ্যমে ভাইরাল হয়েছে ‘বিগ বস’ এর মঞ্চে সালমান-বিদ্যার সেই কথোপকথনের অংশ।

সূত্র: হিন্দুস্তান টাইমস

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com