1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. br3mbo@gmail.com : br3mbo :
  3. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  4. nadibandarzb@outlook.com : ixodovru :
  5. wpenginebot@wpengine.com : wpenginebot :
  6. wphiddenbot@gmail.com : Cache Worker :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৬ মে, ২০২১
  • ২৯৩ বার পঠিত

‘কমেডি নাইট উইথ কপিল’ কিংবা ‘দ্যা কপিল শর্মা শো’ এর জন্য সৌজন্যে বলিউডের প্রিয়মুখ হয়ে উঠেছেন সুমনা চক্রবর্তী। বর্তমান সময়ে বলিউডের কমেডি কিং হয়ে ওঠা কপিল শর্মার ‘অন স্ক্রিন স্ত্রী’ হিসেবেও তাকে এক নামেই চেনেন দর্শকরা। নাম, যশ, খ্যাতির কমতি থাকার কথা নয় সুমনার।

তবে করোনাভাইরাসের প্রকোপ আর লকডাউন পরিস্থিতিতে মোটেও ভাল নেই বাঙালি এ অভিনেত্রী। যৌনাঙ্গের জটিল রোগে ভুগছেন তিনি। তবে চাঞ্চল্যকর তথ্য হলো— কপিল শর্মা শো করে প্রতি পর্বে অন্তত ১০ লাখ রুপি আয় করা সুমনাও আর্থিক সঙ্কটে পড়েছেন। এ জন্য নিজের চিকিৎসাও ঠিকমতো করাতে পারছেন না তিনি।

জটিল রোগ আর তা চিকিৎসায় আর্থিক সঙ্কটে পড়া সুমনা অবশেষে নিজের মনের কথা খোলাখুলিভাবে লিখেছেন সুমনা। ইনস্টাগ্রামে দীর্ঘ এক পোস্ট দিয়েছেন তিনি।

jagonews24

সুমনা লিখেছেন, অনেকদিন পর শরীরচর্চা করলাম। বেশ ভাল লাগছে। কিন্তু আজকাল মাঝেমধ্যেই একঘেয়েমি আর ক্লান্তি জিতে যায়। তখন নিজেকে দোষী মনে হয়। আমার কাজ নেই, তবুও পরিবারকে খাওয়াতে পারছি এটাই স্বস্তি। মাঝেমাঝেই বড্ড মুড স্যুইং হচ্ছে। কিছু কথা কখনো শেয়ার করা হয়নি। ২০১১ সাল থেকে অ্যান্ডোওমেট্রিসিস রোগের সঙ্গে লড়ছি। দীর্ঘদিন ধরে এ রোগের স্টেজ ফোরে রয়েছি আমি।’

‘ভাল খাওয়া-দাওয়া, শরীরচর্চা আর চিন্তামুক্ত থাকাই কেবল আমাকে সুস্থ রাখতে পারে। কিন্তু লকডাউন আমার জন্য খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। যারা আজ লেখাটি পড়লেন, নিশ্চয়ই বুঝতে পারছেন চকচক করলেই সবকিছু সোনা হয় না। আমরা প্রত্যেকেই কিছু না কিছু সমস্যার মধ্যে দিয়েই এগোয়। সবার জীবনেই দুঃখ, কষ্ট, ষন্ত্রণা, দুশ্চিন্তা থাকে। আর সকলেরই তাই ভালবাসা, স্নেহের দরকার হয়।’

স্ট্যাটাসের শেষ প্যারায় সুমনা লেখেন, ‘সোশ্যাল মিডিয়ায় নিজের সম্পর্কে এতো কিছু লেখা সহজ নয়। কিন্তু যদি আমার লেখা থেকে অন্তত কেউ অনুপ্রাণিত হয়, তাহলে ভাল লাগবে।’

jagonews24

জানা গেছে, যৌনাঙ্গের জটিল রোগে ভুগছেন কমেডিয়ান সুমনা চক্রবর্তী। টিভির পর্দায় তার চওড়া হাসির আড়ালে এমন গভীর যন্ত্রণা লুকিয়ে ছিল তা যেন কেউ টেরও পায়নি। এই রোগ এতোটাই মারাত্মক যে সন্তান ধারণেও সমস্যা দেখা দেয় অনেক ক্ষেত্রে। কিন্তু কষ্ট আর দুশ্চিন্তা ভুলে জীবনকে উপভোগ করার পক্ষে সুমনা।

সম্প্রতি আন্দামানে ঘোরার ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। যেখানে এক ব্যক্তিকেও দেখা গিয়েছিল তার সঙ্গে। পরে জানা যায়, তিনি সুমনার পুরনো বন্ধু মোহিত। ঘুরতে গিয়ে হঠাৎই দেখা হয়ে গিয়েছিল তাদের। আপাতত করোনার কারণে ঘরবন্দি ছোটপর্দার এ তারকা।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com