1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
সালমানের সিনেমায় ভিলেন হয়ে ভুটানের আর্মি অফিসার এখন তারকা - Nadibandar.com
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৭ মে, ২০২১
  • ১৯৪ বার পঠিত

সদ্যই তিনটি প্রেক্ষাগৃহসহ ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পেয়েছে সালমানের নতুন সিনেমা ‘রাধে : দ্য মোস্ট ওয়ান্টেড ভাই’। মুক্তির প্রথম দিনেই ওটিটি প্লাটফর্মে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে ভিউয়ের নতুন রেকর্ড করেছে সিনেমাটি।

নতুন এই সিনেমাটিতে সালমানের বিপরীতে খল চরিত্রে রণদীপ হুদা অভিনয় করলেও স্ক্রিনে বেশিরভাগ সময় জুড়ে ছিলেন রণদীপের সহ ভিলেন সানগায়ে শেল্ট্রিম। এ সিনেমা দিয়ে অভিষেক হয়েছে। আর প্রথম সিনেমাতেই বেশ আলোচনার জন্ম দিয়েছেন তিনি।

‘রাধে : দ্য মোস্ট ওয়ান্টেড ভাই’ দিয়ে রাতারাতি জনপ্রিয়তা মিলে গেছে এই খল নায়কের।

কে এই অভিনেতা? জানতে চাইছেন অনেকে। বলিউড হাঙ্গামা জানাচ্ছে, ভুটানের সেনা অফিসার ছিলেন সানগায়। ছোটবেলা থেকেই সালমানের সিনেমা দেখে বড় হয়ে ওঠেছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানান, ‘সত্যি বলতে বলিউডের আমার এই অভিষেক কোনো পরিকল্পনা ছাড়াই। এটা পুরোপুরি আমার লক্ষ্য এবং সালমান স্যারের বিনয়। তিনি অনেক নতুনের স্বপ্ন পূরণ করেন। স্যার আমাকে এই সিনেমাটির জন্য তার ভাবনায় রেখেছিলেন। আমি আসলে সালমান স্যারের ফ্যান হয়েছিলাম তার শার্টহীন ‘ওহ জানে জানা’ গানে তার নাচ দেখার পর। স্বপ্ন দেখতাম তার সঙ্গে অভিনয়ের।’

সিনেমায় অভিনয় করা প্রসঙ্গে তিনি জানান, ‘কোনো সিনেমায় যদি আমি আমার মনের মতো চরিত্র পাই তবে তার জন্য ১১০ শতাংশ দিতেও রাজি আছি। অনস্ক্রিনে আর্মি অফিসারের চরিত্র করতে খুব পছন্দ করি। কারণ আমি বাস্তবেও একজন আর্মি অফিসার। বর্তমান সময়ে আমি আমার ইউনিফর্মকে সত্যিই খুব মিস করি। আমার অন্যতম প্রিয় চরিত্র অ্যাকশন হিরো।’

প্রসঙ্গত, করোনার এই সময়ে ‘রাধে : দ্য মোস্ট ওয়ান্টেড ভাই’ মুক্তি পেয়েও বেশ সাফল্যের সাথেই এখন অব্দি পার করেছে। ওটিটি প্ল্যাটফর্মের ভিউ অনুযায়ী সিনেমাটি এখন অব্দি দেখেছে ৪.৪ কোটিরও বেশি মানুষ।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com