1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
আদালতে টিকলো না সুশান্তের বাবার ২ কোটি টাকা ক্ষতিপুরণের আবেদন - Nadibandar.com
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ১৯৪ বার পঠিত

বড় পর্দায় প্রয়াত ছেলেকে নিয়ে কাটাছেঁড়া হোক এমনটা চাননি সুশান্ত সিং রাজপুতের বাবা কে কে সিং। গত এপ্রিল মাসে তাই দিল্লি হাইকোর্টের কাছে সুশান্তের জীবনী নিয়ে সিনেমাসহ যে কোনো ধরনের নির্মোণে নিষেধাজ্ঞা জারি করার আবেদন জানিয়েছিলেন তিনি।

কিন্তু সুশান্তের বাবার এই আবেদন খারিজ করে দিলেন দিল্লি হাইকোর্টের বিচারপতি সঞ্জীব নারুলা।

সুশান্তের মৃত্যুর পর থেকেই তার জীবন নিয়ে ছবি তৈরির পরিকল্পনা করেছেন অনেকেই। ‘ন্যায় : দ্য জাস্টিস’, ‘সুইসাইড অর মার্ডার : আ স্টার ওয়াজ লস্ট’, ‘শশাঙ্ক’- এমন বেশ কিছু ছবির চিত্রনাট্যও লেখা হয়েছিল বলে গুঞ্জন বলিপাড়ায়।

তারমধ্যে ‘ন্যায় : দ্য জাস্টিস’ নামের ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এ ছবির মুক্তি নিয়ে আপত্তি আছে সুশান্তের পরিবারের। 

তারই ভিত্তিতে নির্মাতাদের একটি নোটিশ পাঠানো হয়েছিল সুশান্তের পরিবারের তরফ থেকে। যেখানে বলা হয়, ছবি তৈরির নামে অভিনেতা বা তার পরিবারের কোনো ব্যক্তিগত তথ্য প্রকাশ করা যাবে না। এতে তাদের গোপনীয়তা বজায় রাখার মৌলিক অধিকার লঙ্ঘিত হবে।

সুশান্তের উত্তরসূরীদের অনুমতি ছাড়া তাই কোনো ছবিই বানানো যাবে না। তবে শেষমেশ এই যুক্তিকে গ্রাহ্য করল না দিল্লি হাইকোর্ট।

‘ন্যায় : দ্য জাস্টিস’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জুবের খান, শ্রেয়া শুক্লা। এছাড়াও আসরানি, শক্তি কাপুর, অমন বর্মা, সুধা চন্দ্রণ, অরুণ বক্সী, মিলিন্দ গুণাজির মতো অভিনেতা রয়েছে ছবিতে। ১১ জুন অর্থাৎ শুক্রবারই ছবিটির মুক্তি পাওয়ার কথা। তাই সবার আগে এই ছবির রিলিজের উপর স্থগিতাদেশ চেয়েছিলেন সুশান্তের বাবা কে কে সিং।

তার অভিযোগ ছিল, সুশান্তের মৃত্যুর তদন্ত এখনও চলছে। তা নিয়ে ছবি তৈরি হতে পারে না। ছবিতে প্রয়াত অভিনেতার মানহানির জন্য ২ কোটি টাকা ক্ষতিপূরণেরও দাবি করা হয়েছিল। কিন্তু তার সেই আবেদন খারিজ হয়ে যায়।

নদী বন্দর / সিএফ

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com