1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
সৃজিতের সিনেমায় বলিউডের তাপসী পান্নু - Nadibandar.com
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ২২৩ বার পঠিত

দক্ষিণ ভারতের মেয়ে তাপসী পান্নু। কমার্শিয়াল সিনেমা দিয়েই অভিষিক্ত হয়েছিলেন। তবে বলিউডে এসে নিজেকে তিনি প্রতিষ্ঠিত করেছেন ভিন্ন ঘরানার সিনেমার অভিনেত্রী হিসেবে। গল্প প্রধান সব সিনেমায় অভিনয় করে তাক লাগিয়েছেন তিনি। বরাবরই চ্যালেঞ্জ নেন চরিত্র বাছাইয়ে।

তার আপকামিং সিনেমা ‘সাবাস মিথু’। ২০১৯ সালের শেষেই এই ছবির জন্য সব স্থির হয়ে গিয়েছিল- পরিচালক, অভিনেত্রী, চিত্রনাট্য। ‘রইস’-এর পরিচালক রাহুল ঢোলাকিয়াও প্রস্তুতি নিয়েছিলেন সিনেমাটি শুরু করার। করোনার জন্য শুটিং পিছিয়ে যায়।

কিন্তু সম্প্রতি রাহুলের নামই বাদ পড়ে যায় ছবি থেকে। তার পরিবর্তে এ সিনেমার পরিচালকের স্থান দখল করলেন টলিউডের পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।

ভারতের মহিলাদের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মিতালী রাজের জীবনী নির্ভর এই ছবিতে অভিনয় করবেন বলি তারকা তাপসী পান্নু।

মঙ্গলবার সন্ধ্যায় টুইটারে একটি বিবৃতি জারি করেন পরিচালক রাহুল ঢোলাকিয়া। তিনি যে আর তাপসী পান্নুর আগামী ছবি ‘সাবাস মিথু’-র পরিচালনা করছেন না, সে তথ্য দিয়েছেন। তার লেখায় স্পষ্ট, এই সিদ্ধান্তে তিনি আঘাত পেয়েছেন। কিন্তু কেন তিনি বাদ পড়লেন, সে কথা কোথাও উল্লেখ নেই।

বিবৃতিতে তিনি লিখেছেন, ‘তুমি জানতে এই ছবিটা তুমি পরিচালনা করছ। কিন্তু দুঃখজনক, আচমকাই এই ছবির সঙ্গে তোমার যাত্রা থমকে যায়। এই ছবির সঙ্গে একাধিক সুন্দর স্মৃতি জড়িয়ে রয়েছে আমার। তাই এই বিবৃতি লেখার সময়ে আবেগতাড়িত হয়ে পড়ছি।’

ছবির সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে অবশ্য তিনি শুভেচ্ছা জানিয়েছেন। তার ‘স্বপ্নের ছবি’ যেন সাফল্যে চূড়া দেখতে পায়, সেই আশা করলেন রাহুল।

এদিকে সংবাদমাধ্যমে সৃজিত জানিয়েছেন, এক জন ক্রিকেটপ্রেমী হিসেবে এই সুযোগ পেয়ে তিনি অত্যন্ত খুশি। মিতালী চির কালই সৃজিতের অনুপ্রেরণা।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com