1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
শাহরুখের সঙ্গে কাজ করতে চাননি যেসব নায়িকা - Nadibandar.com
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ১৫৬ বার পঠিত

বলিউডের বাদশাহ বলা হয় শাহরুখ খানকে। অনেকেই তার সঙ্গে কাজ করতে মুখিয়ে থাকেন। বহু অভিনয়শিল্পী তার হাত ধরে বলিউডে নিজের অবস্থান পোক্ত করেছেন। তবে হাতে গোনা কয়েকজন আছেন যারা শাহরুখের সঙ্গে কাজ করতে অনিচ্ছার কথা জানিয়েছেন। এ তালিকায় শুরুতেই আছেন বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনী। স্বনামধন্য এ অভিনেত্রী মনে করেন, শাহরুখ অতি অভিনয় করেন। এজন্যই শাহরুখের সঙ্গে কাজ করা হয়নি তার।

সোনম কাপুরও এখনো শাহরুখের সঙ্গে কাজ করেননি। তবে এর জন্য তিনি ‘বয়সের পার্থক্য’কেই কারণ হিসেবে দেখিয়েছেন। যদিও শাহরুখের সমবয়সী অভিনেতা সালমানের সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন অনিল কাপুরকন্যা সোনম। তার ক্যারিয়ারের প্রথম ছবিটিও সালমানের সাথে। পরে আরও একটি ছবিতে সালমানের নায়িকা হয়েছেন অনিলকন্যা।

জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী কঙ্গনা রানাউত শাহরুখ খানকে পছন্দ করেন। তবে তার সঙ্গে কাজ করতে চান না। শুধু শাহরুখ নয়, সালমান ও আমিরের সঙ্গেও এখনো কাজ করেননি কঙ্গনা। খানদের ছবিতে নায়িকাদের চরিত্রের তেমন গুরুত্ব থাকে না। আর গুরুত্বহীন চরিত্রে কাজ করতে চান না বলিউডের ‘কুইন’।

 

শাহরুখের সঙ্গে নিজের রসায়ন জমবে না বলে মনে করেন আমিশা প্যাটেল। তাই এই অভিনেত্রীও শাহরুখের সঙ্গে কাজ করতে চান না। 

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com