1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
মুক্তি পেল দেবের ‘কমান্ডো’র টিজার - Nadibandar.com
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ২০৭ বার পঠিত

বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠেছে জঙ্গি সংগঠন। ঢাকা, কুমিল্লা সহ একাধিক জায়গায় হামলার ছক কষেছে জঙ্গিরা। আর তাদের সেই মিশন বানচাল করার দায়ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন ‘কমান্ডো’ দেব। এমনই একটি গল্প নিয়ে সাজানো হয়েছে সুপারস্টার দেবের প্রথম বাংলাদেশের ছবি ‘কমান্ডো’। 

শুক্রবার (২৫ ডিসেম্বর) বড়দিনে মুক্তি পেয়েছে ‘কমান্ডো’র টিজার। যেটি নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন দেব। 

সেখানে দেব লিখেছেন, ‘অবশেষে অপেক্ষার অবসান, আপনাদের জন্য রইল আমার বাংলাদেশের প্রথম সিনেমা কমান্ডোর টিজার। আমার পাশে থাকার জন্য বাংলাদেশের সকল দর্শকদের অসংখ্য ধন্যবাদ এবং আশা রাখি আপনাদের এই সিনেমাটি আপনাদের সকলের খুব ভালো লাগবে।’

প্রসঙ্গত, শুধু দেবই নয় কমান্ডো ছবির টিজারে দেখা গিয়েছে কলকাতার একাধিক অভিনেতাকে। অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায় কে। কমান্ডো ছবিটির পরিচালনা করছেন বাংলাদেশের পরিচালক শামীম আহমেদ রনী। 

প্রসঙ্গত, ১ মার্চ থেকে ‘কমান্ডো’র শ্যুটিং শুরু করবেন দেব। জানা যাচ্ছে, প্রথম এই ছবির নাম রাখা হয়েছিল মিশন সিক্সটিন। পরে কোনও কারণে ছবির নাম বদলে দেওয়া হয়েছে। 

এর আগে চলতি বছরের ঈদ-উল আজহাতে এই ছবিটি মুক্তি পাওয়ার কথা শোনা গিয়েছিল, তবে করোনা মহামারির কারণে ছবির কারণে সেটা সম্ভব হয়নি।

সূত্র: জি নিউজ

https://youtu.be/PYr7ujRV9yc

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com