1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
মেসিকে অভিনন্দন, ব্রাজিলিয়ানদের সান্ত্বনা দিলেন শাকিব খান - Nadibandar.com
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ১৬৫ বার পঠিত

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে তাদের ঘরের মাঠে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার নতুন চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসির চোখ ধাঁধানো পারফর্ম আর যোগ্য নেতৃত্বে ২৮ বছর পর কোনো আন্তর্জাতিক শিরোপা ঘরে তুললো ম্যারাডোনার দেশ। এই জয়ে বাংলাদেশেও উৎসব নেমে এসেছে যেন ফুটবল ভক্তদের মনে।

অনেক তারকারাও উপভোগ করেছেন আর্জেন্টিনা ও ব্রাজিলের ফাইনাল ম্যাচটি৷ ঢালিউডের সুপারস্টার শাকিব খান তিনিও স্ট্যাটাস দিয়ে জানান দিলেন সুপার ক্লাসিকো দেখে আনন্দ পেয়েছেন তিনি।

শাকিব অভিনন্দন জানিয়েছেন লিওনেল মেসি ও তার দলকে। সেইসঙ্গে আর্জেন্টিনা ভক্তদের জানিয়েছেন শুভেচ্ছা।

পাশাপাশি ব্রাজিলের তারকা নেইমার ও তার ভক্ত সমর্থকদের জন্য রেখেছেন সান্ত্বনা ৷ জানিয়েছেন, নেইমার ও ব্রাজিল টিমের খেলা উপভোগ করেছেন তিনি।

আজ ১১ জুলাই এক স্ট্যাটাসে শাকিব লেখেন, ‘একটি দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্ন, যা অর্জন করা ভীষণ প্রয়োজন ছিল। অভিনন্দন আর্জেন্টিনা এবং লিওনেল মেসি; অনেক দিন পর একটি আন্তর্জাতিক গৌরব অর্জন করায়।’

ব্রাজিলের প্রতি সান্ত্বনা প্রকাশ করে তিনি লেখেন, ‘ব্রাজিল দল অনেক ভালো খেলেছে। সমস্ত খেলোয়াড়কে ধন্যবাদ, একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ উপহার দেওয়ার জন্য।’

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com