1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
পানিতে ডুবে জনপ্রিয় অভিনেতার মৃত্যু - Nadibandar.com
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ১৯৪ বার পঠিত

পানিতে ডুবে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতার। বাঁধের পানিতে ভেসে যান দক্ষিণী ছবির বিখ্যাত মুখ অনিল নেডুমঙ্গদ। খবর আনন্দবাজারের। 

জানা যায়, কেরলের থোড়ুপুজাতে শুটিং করতে গিয়েছিলেন। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন জোজু জর্জ। অনিলও গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। শুক্রবার শুটিংয়ের শেষে বন্ধুদের সঙ্গে মলাঙ্কারা বাঁধে স্নান করতে নামেন অনিল। সেসময় পানির তোড়ে ডুবে যান ৪৮ বছরের এই অভিনেতা। 

অনিলের মৃত্যুতে গোটা তামিল ইন্ডাস্ট্রি শোকস্তব্ধ।

সুপারস্টার পৃথ্বীরাজ লিখেছেন, ‘কিচ্ছু বলার নেই। প্রার্থনা করব, তুমি যেন শান্তি পাও।’

দুলকার সালমান লিখেছেন ‘অর্থ খুঁজে পাচ্ছি না কিছু। বড্ড কষ্ট হচ্ছে। অনিল, তোমার আত্মার শান্তি কামনা করি। তোমার পরিবার যেন এই পরিস্থিতির সঙ্গে লড়াই করার শক্তি পায়, তার কামনা করি।’

‘কম্মটিপদম’, ‘পভাড়া’, ‘আয়াপ্পানাম কোশিয়াম’, ইত্যাদি জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন অনিল। ফেব্রুয়ারি মাসে তার শেষ ছবিটি মুক্তি পেয়েছিল, ‘পাপম ছেয়াথাভর কাল্লেরিইয়াত্তে’।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com