1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
২১ বছর পর মায়ের দেখা পেলেন অপূর্ব, সঙ্গে ফারিন - Nadibandar.com
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ২১২ বার পঠিত

আসছে ঈদকে ঘিরে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘২১ বছর পর’। মাহমুদুর রহমান হিমির পরিচালনায় এতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিন, মুনিরা মিঠু প্রমুখ।

সম্প্রতি রাজধানীর উত্তরায় শেষ হয়েছে নাটকটির শুটিং।

নাটকের গল্পে দেখা যাবে, শৈশবে মাকে হারিয়ে দূরে চলে যায় ছেলে। দীর্ঘ ২১ বছর পর সেই মায়ের দেখা পেলো ছেলেটি। তারপর ঘটে নতুন কাহিনি। কেন এত দীর্ঘ বিরতী নিয়ে মা-ছেলের দেখা? সেই উত্তর মিলবে পর্দায়।

নির্মাতা মাহমুদুর রহমান হিমি বলেন, ‘গল্প, চিত্রনাট্য আমারই। এই গল্পটা খুবই ইমোশনাল। মা-ছেলের ভালোবাসার এক নিদর্শন দেখানো হয়েছে এখানে। মায়ের চরিত্রে রয়েছেন মুনিরা মিঠু আপা আর ছেলের চরিত্রে অপূর্ব ভাইয়া।

দর্শক সুন্দর একটি গল্পের কাজ দেখতে পারবে। মায়ের ভালোবাসা যে কতটা গুরুত্বপূর্ণ, সেটা কিছুটা হলেও অনুধাবন করতে পারবে।’

আসছে ঈদে ‘২১ বছর পর’ নাটকটি এনটিভি ও এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন পরিচালক হিমি।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com