1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
হঠাৎ ভাইরাল হুমায়ূন আহমেদের পুরনো নাটকের ক্লিপ - Nadibandar.com
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ২১৫ বার পঠিত

নবদম্পতি হানিমুনে যাচ্ছেন। তাদের সমুদ্র দেখাতে নিয়ে যাচ্ছে সমুদ্র বিলাস নামে একটি প্রাইভেট প্রতিষ্ঠান। যারা ট্যুরের আয়োজন করে থাকে। সেখানে নবদম্পতি তুহিন আর কেয়ার সঙ্গে আছেন আরও অনেকেই।

যাদের মধ্যে এক সুন্দরী যুবতীও রয়েছেন৷ সেই সুন্দরীর প্রতি স্বামী তুহিনের দৃষ্টি যাচ্ছে বারবার৷ তাই দেখে রেগে আগুন কেয়া। স্বামীকে শাসাচ্ছেন তিনি। এরমাঝেই একজন নবদম্পতির সামনে একটি কেক রেখে গেলেন৷

সেই কেক খেতে হাজির সুন্দরী যাকে দেখতে গিয়ে স্ত্রী কেয়ার কাছে নাস্তানাবুদ তুহিন। কেয়া রাগ সামলে হাসিমুখে তাকে কেক খাওয়ানোর জন্য স্বামীকে বললেন৷ তুহিনও স্ত্রীর কথা মেনে তাকে কেক খাওয়াতে চলে গেলেন। এ দেখে রাগে যেন অগ্নিমূর্তি কেয়া।

এমনই একটি ভিডিও ক্লিপ সম্প্রতি ভাইরাল হয়েছে ফেসবুকে৷ যে ভিডিওটি দেখেছেন ৩.৮ মিলিয়নেরও বেশি দর্শক। অর্থাৎ ৩৮ লাখ ভিউ হলো ভিডিওতে।

এটি মূলত প্রয়াত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদের ‘সমুদ্র বিলাস প্রাইভেট লিমিটেড’ নাটকের ক্লিপ। ফেসবুকের একটি পেজে সন্দেহ প্রবণ স্ত্রীদের ট্রল করে এই ভিডিও ক্লিপটি শেয়ার করা হয়। সেখান থেকেই এটি ভাইরাল হয়ে পড়ে। ছড়িয়ে যায় হাজারো ফেসবুকবাসীর ওয়ালে।

অনেকে অভিনেত্রী মুক্তি, শাওন ও অভিনেতা জয়কে ট্যাগ দিয়ে ভিডিওটি শেয়ার করছেন নিজের ফেসবুক ওয়ালে।

এ ভিডিওতে নবদম্পতি তুহিন ও কেয়ার চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয় ও মুক্তি৷

‘সমুদ্র বিলাস প্রাইভেট লিমিটেড’ নাটকে আরও অভিনয় করেছেন আবুল খায়ের, আসাদুজ্জামান নূর, জাহিদ হাসান, ডা. এজাজ, আনোয়ারা, মেহের আফরোজ শাওন, মাহফুজ আহমেদ, আমিরুল ইসলাম, দিলারা জামান, শান্তা ইসলামসহ একঝাঁক তারকা৷

এখানে সমুদ্র বিলাসের মালিক হিসেবে দেখা যায় আসাদুজ্জামান নূরকে। তার প্রেমিকার চরিত্রে ছিলেন শান্তা ইসলাম।

বিশেষ একটি চরিত্রে নাটকটিতে অভিনয় করেছেন গায়ক সেলিম চৌধুরীও৷

নদী বন্দর / পিকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com