1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
শ্বশুরের বিরুদ্ধেও যৌন হয়রানির অভিযোগ হানি সিংয়ের স্ত্রীর - Nadibandar.com
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ২২৭ বার পঠিত

স্ত্রী নির্যাতনের অভিযোগে আলোচনায় বলিউডের জনপ্রিয় গায়ক ও র‍্যাপার ইয়ো ইয়ো হানি সিং। তার স্ত্রী শালিনী তালওয়ার অভিযোগ এনেছেন, তাকে যৌন হেনস্তা ও গার্হস্থ্য নির্যাতন করতেন হানি৷

গত ৩ আগস্ট এ বিষয়ে একটি মামলা দায়ের করেছেন শালিনী। সেখানে ১২০ পাতার একটি অভিযোগপত্র দাখিল করেন তিনি।

অভিযোগপত্রে বলা হয়েছে, কেবল হানি নন, তার বাবাও যৌন হেনস্তা করতো শালিনীকে। তিনি বলেন, ‘একদিন আমার শ্বশুর মাতাল হয়ে আমার ঘরে প্রবেশ করেন। আমি তখন পোশাক পাল্টাচ্ছিলাম। তাকে দেখে লজ্জায় পড়ে যাই। আমি উনাকে বের হয়ে যেতে বলি। কিন্তু তিনি শোনেননি। উল্টো আমার দিকে এগিয়ে আসেন এবং আমাকে যৌন হেনস্তা করেন।’

স্বামী-শ্বশুর ছাড়া শাশুড়ির বিরুদ্ধেও নির্যাতনের অভিযোগ এনেছেন শালিনী।

জানা গেছে, শালিনীর পক্ষে আইনজীবী সন্দীপ কৌর, অপূর্বা পাণ্ডে এবং জি জি কাশ্যপ আদালতে মামলাটি দাখিল করেছেন। আবেদন শোনার পর হানি সিংকে নোটিশ পাঠানো হয়েছে। আগামী ২৮ আগস্টের মধ্যে তাকে আদালতে হাজির হয়ে জবাব দিতে হবে।

নদী বন্দর / বিএফ

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com