1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
নজরদারিতে অনেক মডেল-অভিনেত্রী, দ্রুতই অভিযান - Nadibandar.com
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ২৩২ বার পঠিত

বেশকিছু দিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছেন ঢাকাই চলচ্চিত্র অঙ্গনের বেশ কয়েকজন অভিনেত্রী ও মডেল। এরইমধ্যে মাদক ও পর্নোগ্রাফির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে র‌্যাবের হাতে আটক হয়েছেন বেশ কয়েকজন।

সেই তালিকায় সর্বশেষ যুক্ত হলেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনি ও প্রযোজক নজরুল ইসলাম রাজ। বুধবার (৪ আগস্ট) তাদের বাসায় অভিযান চালিয়ে আটক করা হয়। 

এদিকে আরও ডজনখানেক মডেল-অভিনেত্রীর ওপর র‌্যাবের বিশেষ নজরদারি রয়েছে বলে আলোচনায় উঠে এসেছে। সেই তালিকায় আছেন চিত্রনায়িকা আঁচল, শিরিন শিলা, মডেল অহনা, মৃদুলা ও বিতর্কিত মডেল নায়লা নাঈমসহ অনেকে।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্দেহজনক এসব মডেল-নায়িকারা কড়া নজরদারিতে রয়েছেন। যেকোনো সময় তাদের গ্রেফতার করা হতে পারে।

এদিকে শুধু নায়িকা বা নারী মডেল নন, কয়েকজন কথিত নায়কও আছেন সন্দেহভাজনের তালিকায়। তার মধ্যে একজনের নাম হাসান বলে শোনা যাচ্ছে। যিনি বছর দশেক আগেই সিনেমা থেকে দূরে সরে গেলেও শোনা যায় গত কয়েক বছর ধরে অবৈধ পর্নগ্রাফির মাধ্যমে বিলাসবহুল জীবনযাপন করছেন।

এ প্রসঙ্গে র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল খায়রুল ইসলাম গণমাধ্যমে বলেছেন, ‘পরীমনি ছাড়াও বেশ কয়েকজন মডেল-অভিনেত্রীর বিরুদ্ধে নিষিদ্ধ পর্নোগ্রাফির অভিযোগ পাওয়া গেছে।’

এ তালিকা দেখে শোবিজে বলা চলে আতংক বিরাজ করছে৷

নদী বন্দর / বিএফ

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com