1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. br3mbo@gmail.com : br3mbo :
  3. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  4. nadibandarzb@outlook.com : ixodovru :
  5. wpenginebot@wpengine.com : wpenginebot :
  6. wphiddenbot@gmail.com : Cache Worker :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ১৬৮ বার পঠিত

ভালোবেসে বিয়ে করেছেন সাইফ আলী খান ও কারিনা খান। ২০১৬ সালের ডিসেম্বরে জন্ম নেয় তাদের প্রথম পুত্র সন্তান। সন্তানের নাম রেখেছেন তারা তৈমুর।

চলতি বছরে ২১ ফেব্রুয়ারিতে জন্ম নিয়েছে তাদের দ্বিতীয় সন্তান। জল্পনা কল্পনা ছিলো তার নাম নিয়ে।

এবার বলিউড হাঙ্গামা জানাচ্ছে, সাইফিনা দম্পতি তাদের দ্বিতীয় পুত্রের নাম রেখেছেন জাহাঙ্গীর।

এতদিন ধরে ছেলেকে আড়ালে রাখার জন্য অনেক কথা শোনেছেন সাইফিনা। তার নাম না প্রকাশ করাতেও কটু মন্তব্যের শিকার হয়েছেন তারা। এবার নাম জেনেই আলোচনার উত্তেজনা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।

অনেকে সমালোচনা করছেন হিন্দু কারিনার ছেলেদের নাম কেন মুঘল সম্রাটদের নামানুসারে রাখা হচ্ছে।

এর আগে বড় ছেলের নাম তৈমুর রেখে অনলাইনে ব্যাপক আক্রমণের মুখে পড়েছিলেন কারিনা কাপুর খান ও সাইফ আলী খান দম্পতি। বলা হচ্ছিল, হিন্দু হয়েও ‘মোঙ্গল সম্রাটের’ নাম বেছে নিয়েছেন নায়িকা।

এমনকি ‘লাভ জেহাদ’-এর শিকার বলে বারবার আক্রমণের মুখ পড়তে হয়েছিল তাকে!

নদী বন্দর / এমকে

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com