1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
জন্মদিনে সারপ্রাইজ পেলেন মহেশ বাবু - Nadibandar.com
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ২০২ বার পঠিত

নিজের ৪৬তম জন্মদিনের দারুণ এক সারপ্রাইজ পেলেন ভারতীয় জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু। তারকার জন্মদিন উপলক্ষে সোমবার (৯ আগস্ট) মহেশ বাবুর আসন্ন তেলেগু ছবি ‘সরকারু ভারি পাঠা’র টিজার অবমুক্ত করা হয়।

১ মিনিট ১৪ সেকেন্ডের এ টিজার যেন আভাস দিচ্ছে প্রচুর অ্যাকশন দৃশ্যে ভরপুর একটি দুর্দান্ত বাণিজ্যিক চলচ্চিত্রের।

সিনেমায় মহেশ একজন লোন সংগ্রাহকের চরিত্রে অভিনয় করেছেন। পরশুরাম পরিচালিত এ ছবিতে মহেশের বিপরীতে অভিনয় করেছেন কীর্তি সুরেশ।

নির্মাতারা সম্প্রতি নিশ্চিত করেছেন যে সিনেমাটি সংক্রান্তির উৎসবকে কেন্দ্র করে ২০২২ সালের ১৩ জানুয়ারি মুক্তি দেওয়া হবে।

সিনেমাটি ভারতের বাইরে দুবাইতেও শুটিং হয়েছে। এতে সংগীতের দায়িত্বে ছিলেন এস এস থামানে। ছবিটি মহেশ বাবু এবং পরিচালক পরশুরামের একসঙ্গে কাজ করার প্রথম সিনেমা।

এছাড়া মহেশের পরবর্তী আরেকটি সিনেমায় পূজা হেগড়েকে দেখা যাবে। নতুন সিনেমাটি পরিচালনা করবেন পরিচালক ত্রিবিক্রম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com