1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
মাকে ছাড়া ৯ বছর, আবেগী দীঘি - Nadibandar.com
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ১৮০ বার পঠিত

‘ভালো নাম’ প্রার্থনা ফারদিন। তবে সবাই তাকে সেই ছোট্ট দীঘি নামেই বেশি চেনেন। সেই ছোট্ট দীঘিটি আর ছোট্ট নেই। সে এখন কলেজ পড়ুয়া। চলতি বছরেই শুরু করেছেন নায়িকা হিসেবে পথচলা। অনেকেই তাকে অভিনন্দিত করেছেন।

নায়িকা হওয়ার আগেই তিনি শিশুশিল্পী হিসেবে দেখা দিয়েছেন ৩০টিরও বেশি সিনেমায়। ‘কাবুলিওয়ালা’, ‘এক টাকার বৌ’ আর ‘চাচ্চু আমার চাচ্চু’- এই তিন সিনেমা তাকে এনে দিয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

বাবা শাহরুখ ফারদিন সুব্রত চলচ্চিত্র অভিনেতা। মা দোয়েল ছিলেন বড় পর্দার নায়িকা। তাদের পথ ধরেই সিনেমায় পথ চলছেন দীঘি। তবে আজ তার মন খারাপ। আজ ২৯ ডিসেম্বর তার মায়ের মৃত্যুবার্ষিকী। ৯ বছর আগের এই দিনে পৃথিবীর মায়া ত্যাগ করে যান দীঘির মা দোয়েল।

২০১১ সালে মারা যান তিনি। মায়ের মৃত্যুবার্ষিকীতে স্মৃতিকাতর হয়ে পড়েছেন দীঘি। আজ ফেসবুকে মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আজ আমার মায়ের ৯ম মৃত্যুবার্ষিকী। নয় বছর হয়ে গেল মা তুমি আমাদের সাথে নেই। প্রতি মুহূর্তে তোমাকে মিস করি… মা তোমাকে অনেক অনেক ভালোবাসি। আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন।’

প্রসঙ্গত, ১৯৮২ সালে চাষী নজরুল ইসলামের ‘চন্দ্রনাথ’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় পা রাখেন দীঘির মা দোয়েল। তার অভিনীত সর্বশেষ সিনেমা কাজী হায়াতের ‘কাবুলিওয়ালা’।

নদী বন্দর / পিকে

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com