1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
৪৩ লাখ টাকায় শখের গাড়ি কিনলেন নায়িকা নিঝুম - Nadibandar.com
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ১৬৬ বার পঠিত

শখের তোলা আশি টাকা। সাধ্যে থাকলে মানুষ সব শখই পূরণ করার চেষ্টা করে। সেই চেষ্টায় সফল চিত্রনায়িকা নিঝুম রুবিনা।

সম্প্রতি বিলাসবহুল একটি গাড়ি কিনেছেন তিনি। গাড়ি কেনার পর সে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন।

তার নতুন গাড়ির মডেল ‘কিয়া সনেট ২০২১’। বর্তমানে বাংলাদেশে এর বাজারমূল্য ৪৩ লাখ টাকা। গাড়িটি অনলাইনে অর্ডার করে দীর্ঘ প্রতীক্ষার পর ঘরে তুললেন রুবিনা। এ নিয়ে ভীষণ উচ্ছ্বসিত তিনি।

তিনি বলেন, ‘ঈদের আগেই গাড়িটি পাওয়ার কথা ছিল। কিন্তু লকডাউনের কারণে দেরি হলো। অনেক দিন অপেক্ষার পর শখের গাড়িটি পেয়ে অন্যরকম ভালো লাগা কাজ করছে।’

সম্প্রতি নায়িকাদের আয় নিয়ে অনেক প্রশ্ন উঠছে। এ ব্যাপারে নিঝুম বলেন, ‘গাড়িটি কেনার জন্য ব্যাংক লোন নিয়েছি। এছাড়া পুরোনো গাড়িটা ১৭ লাখ টাকায় বিক্রি করেছি। লোন নিয়েছি ১৮ লাখ টাকা। ৩৫ লাখ টাকা এখানেই। বাকি ৮ লাখ টাকা আমি অ্যাড করেছি। এতো বছর ধরে কাজ করছি ৮ লাখ টাকা থাকা তো কোনো ব্যাপার নয়। আশা করি এখন আর কোনো প্রশ্ন থাকবে না গাড়ি কেনা নিয়ে।’

জয়া মিডিয়া প্রোডাকশনের চতুর্থ ছবি ‘বেসামাল’ এ কাজ করছেন নিঝুম রুবিনা। কমল সরকারের লেখা কাহিনিতে ছবিটি পরিচালনা করছেন রাহুল রওশন।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com