1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
শ্যামল বললেন ‘ভালো আছি’, স্ত্রীর দাবি ‘ভুল বোঝাবুঝি’ - Nadibandar.com
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৬ বার পঠিত

দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিকা মাহা শিকদারকে গত বছরের ১০ অক্টোবর বিয়ে করেন জনপ্রিয় অভিনেতা শ্যামল মাওলা। বিয়ের পর থেকে ভালোই কাটছিল তাদের সংসার। হঠাৎ করে শ্যামল মাওলার স্ত্রী মাহার একটি ফেসবুক স্ট্যাটাস সংসার ভাঙনের গুঞ্জন তুলেছে।

পুরো বিষয়টি গুজব দাবি করেছেন শ্যামল। তিনি বলেন, ‘আমরা বেশ ভালো আছি। এরকম কিছুই হয়নি। পুরো বিষয়টি ভুল বোঝাবোঝি। আমি শুটিং সেটে আছি। মাহার সাথে আমার কথা হয়েছে। ও একটু পরে আমার সেটে আসবে তার হাতের রান্না নিয়ে।’

শ্যামল আরও বলেন, ‘আমি সবার কাছে দোয়া চাই। প্রার্থনায় রাখবেন যেন সুখে জীবন কাটাতে পারি।’

এদিকে এক নায়িকার বিরুদ্ধে সংসার ভাঙার অভিযোগ এনে স্ট্যাটাস দিয়ে হইচই ফেলে দেন শ্যামলের স্ত্রী মাহা। তার খানিক পর সেটি তিনি মুছে দেন। পোস্ট করেন নতুন আরেকটি স্ট্যাটাস। সেখানে লেখেন, ‘কি আজব..! কারও জন্য কোনো কিছু লেখা যাচ্ছে না। আমি আমার Husband কে নিয়ে কোনো অভিযোগ করিনি। আগে যেনে পরে কিছু লিখবেন journalist ভাইয়ারা। আমরা আপনাদের দোয়াতে ভালো আছি আলহামদুলিল্লাহ।’

এই স্ট্যাটাসের পর মাহার সঙ্গে যোগাযোগ করলে অনেকক্ষণ তার ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। কিছুক্ষণ পর সেটি চালু হলে তার সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা ভালো আছি। শ্যামলের রান্না করে শুটিং স্পটে খাবার নিয়ে যাচ্ছি। আমরা একসাথেই আছি।’

মাহা দাবি করেন, তারা ভালোবেসে বিয়ে করেছেন আমৃত্যু সংসার করার জন্য। খুব বুঝে শুনেই তারা বিয়েটা করেছেন, আলাদা হওয়ার জন্য নয়। তাদের নিয়ে কেউ যেন কোনো বিভ্রান্তি না ছড়ায় সেই অনুরোধও করেন তিনি।

তবে এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় তাদের সংসার ভাঙার গুঞ্জনটি ভাইরাল হয়েছে।

নদী বন্দর / বিএফ

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com