1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. br3mbo@gmail.com : br3mbo :
  3. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  4. nadibandarzb@outlook.com : ixodovru :
  5. wpenginebot@wpengine.com : wpenginebot :
  6. wphiddenbot@gmail.com : Cache Worker :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬৬ বার পঠিত

‘থালাইভি’ সিনেমা এখনও হলে চলছে কঙ্গনার। এর মধ্যেই নতুন সিনেমাতে অভিনয় করবেন বলে ঘোষণা করলেন দিলেন তিনি। তাকে দেখা যাবে এবার সীতার চরিত্রে। সোশ্যাল মিডিয়ায় ছবির পোস্টার শেয়ার তিনি এই কথা জানিয়েছেন।

সিনেমার পোস্টার দেখে যেটুকু বোঝা যাচ্ছে, তাতে হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম ও কন্নড় – এই পাঁচ ভাষায় তৈরি হবে কঙ্গনার নতুন এই সিনেমা। ছবির নাম ‘দ্য ইনকার্নেশন – সীতা’ । অলৌকিক দেশাই পরিচালনার দায়িত্বে থাকছেন। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মনোজ মুন্তাসির।

সীতা চরিত্রে অভিনয়ের কথা জানিয়ে কঙ্গনা লিখেছেন, ‘ দ্য ইনকার্নেশন-সীতা ছবিতে নাম ভূমিকায় অভিনয় করতে পেরে আমি কৃতজ্ঞ। রাম ও সীতার আশীর্বাদ নিয়ে অসামান্য কিছু শিল্পীদের সঙ্গে কাজ করব। জয় শ্রীরাম।’

পৌরাণিক চরিত্রদের নিয়ে সিনেমা তৈরি বলিউডে নতুন নয়। বলিউডে জোর গুঞ্জন, কঙ্গনার আগে সীতার এই চরিত্রে অভিনয় করার কথা ছিল করিনা কাপুরে। কিন্তু সীতার চরিত্রে অভিনয় করার জন্য মোটা টাকা পারিশ্রমিক চান করিনা। এদিকে সইফ আলি খানের ‘বেগম’ হয়ে তিনি কীভাবে সীতার চরিত্রে অভিনয় করতে পারেন, সেই প্রশ্নও ওঠে। এতো কিছুর মধ্যে আবার শোনা যায়, পারিশ্রমিক নিয়ে মতের মিল না হওয়ায় ছবির অফার ফিরিয়ে দিয়েছেন করিনা। তারপরই হয়তো কঙ্গনাকে সীতার চরিত্র অফার করা হয়েছে। কারণ যাই হোক, আপাতত ‘জয় শ্রীরাম’ বলে সীতার চরিত্রে অভিনয় করার প্রস্তুতি শুরু করে দিয়েছেন ‘বলিউডের কন্ট্রোভার্সি ক্যুইন’।

নদী বন্দর / বিএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com