1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
দীর্ঘদিন পর প্রিয় মানুষকে কাছে পেয়ে আপ্লুত শিল্পা - Nadibandar.com
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬৫ বার পঠিত

একটা ঝড় আচমকা ওলটপালট করে দিয়েছে শিল্পা শেঠির জীবন। পর্নো ভিডিও তৈরি এবং তা অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গত জুলাই মাস থেকে হাজতবাস করছেন তার স্বামী রাজ কুন্দ্রা। কঠিন সময়ে পাশে পেয়েছিলেন বোন শমিতা শেঠিকে। কিন্তু কয়েক দিনের মাথায় তিনিও ‘বিগ বস ওটিটি’র জন্য দূরে চলে যান শিল্পার কাছ থেকে।

গত শনিবার এই রিয়্যালিটি শো শেষ হয়েছে। বাড়ি ফিরে এসেছেন শমিতাও। দীর্ঘদিন পর বোনকে কাছে পেয়ে আপ্লুত শিল্পা। সেই মুহূর্তও ফ্রেমবন্দি করে পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।

 

ইনস্টাগ্রামে বোনের সঙ্গে তিনটি ছবি দিয়েছেন শিল্পা। দেখা গেছে, কোনো ছবিতে তারা একে অপরকে জড়িয়ে ধরে রয়েছেন। আবার কোনোটিতে ভালবেসে বোনের গালে চুমু এঁকে দিচ্ছেন তিনি। ছবিগুলোর সঙ্গে তিনি লিখেছেন, ‘আমার টুনকি এসে গেছে।’ বোনকে ভালবেসে এই নামেই ডাকেন শিল্পা শেঠি।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ‘বিগ বস ওটিটি’ জিততে পারেননি শমিতা। কিন্তু বাড়ি ফিরতেই তাকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন শিল্পা। ‘বিগ বস’ এর বাড়ির ঘেরাটোপে থেকেও বারবার বোনের কথাই মনে পড়েছে শমিতার। কয়েক দিন আগে যখন তাদের মা সুনন্দা শেঠি সেখানে গিয়েছিলেন, তখনও রাজ এবং শিল্পার কথাই জানতে চেয়েছিলেন শমিতা।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com