1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
এবার দাদা হলেন আলীরাজ - Nadibandar.com
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯০ বার পঠিত

নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেতা আলীরাজ। গেল জুলাই মাসে খবর আসে তিনি নানা হয়েছেন। এবার তিনি দাদা হয়েছেন। আজ রাজধানীর এক হাসপাতালে তার ছেলে শরণরাজ ও ছেলের বৌ আমরিন আক্তার সাবার কোলজুড়ে কন্যাসন্তান এসেছে।

আলীরাজ নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।

জনপ্রিয় এ অভিনেতা গণমাধ্যমকে বলেন, ‘জুলাইতে নানা হলাম। আল্লাহর অশেষ রহমতে এবার দাদা হয়েছি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারবো না। আল্লাহর কাছে কৃতজ্ঞ আমি। লক্ষ লক্ষ শুকরিয়া।’

পুত্রবধূ আমরিন আক্তার সাবা ও নাতনি সুস্থ আছেন উল্লেখ করে পরিবারের এই নতুন সদস্যের জন্য আলীরাজ সবার কাছে দোয়া চেয়েছেন।

দুই ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে আলীরাজের সংসার। এর আগে তার মেয়ে মহিমা হোসেন শর্মী চলতি বছরেরই ২৭ জুলাই কন্যা সন্তানের মা হন। উল্লেখ্য, টিভি নাটকের মধ্য দিয়ে অভিনয়ে অভিষেকের পর আশির দশকে রাজ্জাকের হাত ধরে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন আলীরাজ।

তার আসল নাম ডব্লিউ আনোয়ার, রাজ্জাক তাকে ‘আলীরাজ’ নামটি দেন। পরে সেই নামেই চলচ্চিত্রে পরিচিত পান তিনি। দীর্ঘ ক্যারিয়ারে শতাধিক চলচ্চিত্রে অভিনয় করা আলীরাজ ২০১৬ সালে ‘পুড়ে যায় মন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য পার্শ্বচরিত্রে সেরা অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com