1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
ইমদাদুল হক মিলনের গল্পের সিনেমায় নায়িকা দীঘি - Nadibandar.com
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪৩ বার পঠিত

কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের ‘শ্রাবণ জোৎস্না’ অবলম্বনে ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিত হবে একই নামের সিনেমা। এতে প্রধাম নারী চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি।

সিনেমাটি পরিচালনা করছেন আবদুস সামাদ খোকন।

আজ সোমবার দুপুরে নায়িকা চূড়ান্ত করার তথ্য নিশ্চিত করেন নির্মাতা।

আবদুস সামাদ খোকন বলেন, ‘সবকিছু অনুকূলে থাকলে আগামী ১৪ অক্টোবর থেকে সিনেমাটির শুটিং শুরু করবো। পুরো শুট ঢাকায় হবে। এরই মধ্যে দীঘি চূড়ান্ত হয়েছে নায়িকা হিসেবে। তবে তার নায়ক কে হচ্ছে, তা এখনও চূড়ান্ত নয়।’

এ সিনেমায় দীঘির বাবা অভিনেতা সুব্রত বড়ুয়াসহ আরও অনেকেই অভিনয় করছেন বলে জানান তিনি।

এদিকে দীঘিও ‘শ্রাবণ জোৎস্না’ সিনেমায় কাজ করার কথা নিশ্চিত করলেন। তিনি বলেন, ‘ইমদাদুল হক মিলন স্যারের উপন্যাসের গল্পের নায়িকা হচ্ছি এটা অনেক আনন্দের। সে জন্য কাজটি নিয়ে আমি বেশ আগ্রহী।’

এদিকে সম্প্রতি কলকাতার চিত্রনায়ক বনি সেনগুপ্তের নায়িকা হওয়ার কথা ছিল শাপলা মিডিয়ার একটি সিনেমায়। সেটি আপাতত করা হচ্ছে না দীঘির।

নদী বন্দর / পিকে

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com