1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
স্বামীর প্রযোজনায় ফিরলেন কাজল - Nadibandar.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২ জানুয়ারী, ২০২১
  • ১৫৭ বার পঠিত

নতুন বছরের প্রথম দিনেই চমক নিয়ে হাজির হলেন বলিউডের কালজয়ী অভিনেত্রী কাজল। মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘ত্রিভঙ্গ’-র টিজার। সেখানে ওড়িশি নৃত্যশিল্পীর চরিত্রে ঝলক দেখিয়েছেন তিনি। বেশ প্রশংসিত হচ্ছে টিজারটি।

জানা গেছে, আগামী ১৫ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘ত্রিভঙ্গ’। এটি প্রযোজনা করেছেন কাজলের স্বামী অভিনেতা অজয় দেবগণ।

২০২০ সালের জানুয়ারি মাসে মুক্তি পায় অজয়-কাজলের ‘তানহাজি’। এরপর মার্চ মাসে নারীকেন্দ্রিক শর্ট ফিল্ম ‘দেবী’তে অভিনয় করেন কাজল। এরপর দীর্ঘ বিরতির পর ফের কাজ করলেন অভিনেত্রী। এই ছবির মাধ্যমে ওটিটিতে হাতেখড়ি হল কাজলের।

রেণুকা সহানী পরিচালিত এই সিনেমা গল্প বলবে তিন প্রজন্মের। তুলে ধরবে সম্পর্কের জটিলতা। ২০ সেকেন্ডের টিজারে কাজলকে মানসিক ওঠাপড়ার মধ্যে দিয়ে যেতে দেখা যাচ্ছে। এই ছবিতে কাজলের সঙ্গে অভিনয় করবেন তন্বি আজমি এবং মিথিলা পালকর।

পরিবারকে ঘিরে, পরিবারকে নিয়ে তৈরি ‘ত্রিভঙ্গ’ ভালবাসা সত্যিই শর্তহীন কি না, তা নিয়ে প্রশ্ন তুলে দেয়। পরিচালক রেণুকা টুইটারে জানিয়েছেন, কাজল, তন্বী এবং মিথিলা তাদের চরিত্রের জন্য মন প্রাণ ঢেলে দিয়েছেন। তিনি যা চেয়েছিলেন, চরিত্রগুলোকে তার থেকেও অনেক বেশি কিছু দিয়েছেন ৩ অভিনেত্রী।

পরিচালনার সঙ্গেই এই ছবির গল্পকারও রেণুকা সহানী।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com