1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
এবার পুত্র সন্তানের মা হলেন নেহা ধুপিয়া - Nadibandar.com
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ১৭২ বার পঠিত

আবারও মা হয়েছেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া। কন্যা সন্তান জন্মের প্রায় দুই বছর পর রোববার (৩ অক্টোবর) পুত্র সন্তানের জন্ম দিয়েছেন নেহা। আর এই সুখবর নেট দুনিয়ায় সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন অঙ্গদ বেদি।

এদিন ইনস্টাগ্রামে অন্তঃসত্ত্বা নেহার সঙ্গে ছবি পোস্ট করেছেন অঙ্গদ। ছবি দিয়ে লিখেছেন, ‘পুত্র সন্তান হয়েছে। ঈশ্বরের আশীর্বাদে আমাদের জীবনে আজ পুত্র সন্তান এসেছে। নেহা এবং শিশু সন্তান দুজনেই ভালো আছেন, সুস্থ আছেন। মেহের এবার নিজের বেবি পরিচয় তার ভাইকে দেওয়ার জন্য প্রস্তুত।’

 

স্ত্রী নেহার উদ্দেশে অঙ্গদ লিখেছেন, ‘তুমি যে একজন যোদ্ধা, তা এই যাত্রার মাধ্যমে আরও একবার প্রমাণিত। এটি এখন আমাদের চারজনের জন্য স্মরণীয় করে রাখা যাক।’

ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ২০১৮ সালের ১০ মে অভিনেতা অঙ্গদ বেদিকে বিয়ে করেন নেহা ধুপিয়া। বিয়ের কয়েক মাস পরই জানা যায়, নেহা অন্তঃসত্ত্বা, আর সেকারণেই নাকি তড়িঘড়ি বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। একই বছরের ১৮ নভেম্বর তাদের ঘর আলো করে আসে প্রথম সন্তান মেহর। আর গত দুই মাস আগে নেহা ও অঙ্গদ জানান, তারা আবারও বাবা-মা হতে চলেছেন।

নদী বন্দর / সিএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com