1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. br3mbo@gmail.com : br3mbo :
  3. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  4. nadibandarzb@outlook.com : ixodovru :
  5. wpenginebot@wpengine.com : wpenginebot :
  6. wphiddenbot@gmail.com : Cache Worker :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ১৬৮ বার পঠিত

‘মানিকে মাগে হিতে’। বাংলা অর্থ ‘প্রিয় তুমি আমার হৃদয়ে’। এই গান দিয়ে রাতারাতি বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন শ্রীংলকার গায়িকা ইয়োহানি ডি’ সিলভা। তার গানটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবার পর নানা দেশের শিল্পীরা গানটিকে কভার করেছেন। অনেক তারকাও গানটি গেয়েছেন।

এবার এই গান গাইলেন সালমান খান। কেমন গাইলেন তিনি? জানতে চাইছেন তো?

যে ভিডিওটি প্রকাশ হয়েছে সালমানের গান গাওয়ার সেটিতে দেখা গেল কঠিন শব্দের গানটি গাইতে গিয়ে তিনি সবাইকে হাসিয়েছেন। তার গাওয়া দেখে ও শুনে হেসে দিয়েছেন গানের শিল্পী ইয়োহানি নিজেও।

ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিস বস-১৫’-এর আসরে আমন্ত্রিত অতিথি হিসেবে গানটি পরিবেশন করেন ২৮ বছর বয়সী গায়িকা ইয়োহানি। অনুষ্ঠানে ইয়োহানির অনুরোধে তার সঙ্গে ‘মানিকে মাগে হিতে’ গাওয়ার চেষ্টা করেন অনুষ্ঠানের উপস্থাপক সালমানও।

কালারস টেলিভিশনের ইনস্টাগ্রামে প্রকাশিত এ অনুষ্ঠানের প্রমোতে দেখা গেছে, সিংহলী ভাষার এ গানের শব্দ উচ্চারণ করতে গিয়ে সালমান খানের হিমশিম অবস্থা। তাই দেখে দর্শকদের সঙ্গে ইয়োহানিও হাসি আটকে রাখতে পারেননি।

এই অনুষ্ঠানের সুবাদে এবারই প্রথমবার ভারতীয় কোনো টিভি চ্যানেলে হাজির হচ্ছেন ইয়োহানি। এবারের পর্বটি শনিবার ভারতীয় সময় রাত ৯টায় সম্প্রচার হবে।

এ অনুষ্ঠানে যোগ দিতে ভারতে গিয়ে বলিউডের শ্রীলংকান তারকা জ্যাকুলিন ফার্নান্দেজের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইয়োহানি; দু’জনের একটি ছবিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।

নদী বন্দর / জিকে

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com