1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
নতুন রূপে শিল্পা শেঠি! - Nadibandar.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ১৫৮ বার পঠিত

শিল্পা শেঠি বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। বহুদিন ধরে বলিউডে চুটিয়ে কাজ করছেন তিনি। তার সময়কালের অনেক অভিনেত্রী কাজ ছেড়েছেন। তবে শিল্পা কিন্তু সেই দলে পড়েন না। নিজেকে সবার থেকে আলাদা করেছেন তিনি কাজ দিয়ে।

 

তাকে সম্প্রতি দেখা গেছে এক অনন্য রূপে। নীল শাড়িতে মোহময়ী হয়ে উঠেছেন তিনি। এই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শিল্পা। তার সমুদ্ররঙা পোশাক নজর কেড়েছে। শিল্পার মাথার মুকুট আলাদা করে নজর কেড়েছে।

 

জীবনের নানা ঝড় ঝাপটা সামলে তিনি সত্যিই অনন্য হয়ে উঠেছেন এই ছবিতে। তার শিমেরি শাড়িতে মুগ্ধ করেছেন নেটিজেনদের। কিছু দিন আগেই পর্ন ছবি বানানোর অপরাধে গ্রেফতার হন শিল্পার স্বামী।

 

স্বামীর গ্রেফতারের পর কিছুদিন সকলের আড়ালে রেখেছিলেন শিল্পা। তবে তিনি হেরে যাননি। ফের উঠে দাঁড়িয়েছেন। এবং এই মোহময়ী রূপে নিজেকে মেলে ধরেছেন।

 

শিল্পা প্রমাণ করেছেন তিনি হেরে যাওয়ার মানুষ নন। জীবনে বাধা তো আসবেই। কিন্তু সেই বাধা কাটিয়েও উঠতে হবে। এ কথা শিল্পা তাঁর কাজ দিয়েই প্রমাণ করেছেন।

নদী বন্দর / সিএফ

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com